কওমি শিক্ষার্থীদের হুমকিতে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী
প্রকাশিত: ৩১ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনীর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
শুক্রবার (২৯ মে) বিকেলে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সিনেমা প্রদর্শন করতে না দেওয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটি অংশ। এর পরিপ্রেক্ষিতে শনিবার সিনেমাটির প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। সিনেমা প্রদশর্নীতে বাধা দেওয়ায় ক্ষোভ এবং উদ্বেগ জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে আজ শনিবার (৩০ মে) বিকেল ৩টায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যদিও বিতর্কের মুখে গতকাল বিদ্যালয় কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীর অনুমতি দেয়নি বলে দাবি করে। মূলত ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনীর বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালায় কওমি মাদরাসার শিক্ষার্থীদের একটি অংশ। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
কওমি ঐক্যপরিষদ নেতা নাসরুল্লাহ মুয়াজ নিজের ফেসবুক আইডিতে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রস চিহ্ন দিয়ে পোস্টে লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামার শহর। এই শহরে আল্লামা ফখরে বাঙ্গাল (রহ.) একসময় সিনেমা বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু কুচক্রী মহল আবারও শহরে সিনেমা চালু করার অপচেষ্টায় লিপ্ত। সাধারণ ছাত্রসমাজ ও সচেতন জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি, যাতে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ন থাকে’।
গতকাল শুক্রবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় শীর্ষ আলেম ও কওমি ঐক্যপরিষদ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আজম। বৈঠকে কোনো অবস্থাতেই সিনেমা প্রদর্শন করতে দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত হয়। এছাড়া সিনেমা প্রদর্শনের নামে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য বাদ জোহর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় সতর্কতামূলক অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রদর্শনীর ভ্যেনুটির কর্তৃপক্ষ অনুমতি প্রত্যাহার করায় সিনেমা প্রদর্শনী সাময়িক সময়ের জন্য স্থগিত করার কথা জানানো হয় বিবৃতিতে। তবে সিনেমা প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার বলেন, ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হওয়ার পরও আমরা চেষ্টা করেছিলাম সিনেমাটি প্রদর্শন করতে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ হামলার আশঙ্কায় সিনেমা প্রদর্শনের অনুমতি বাতিল করেছে। ফলে আমরা চেষ্টা করেও কোনো ভেন্যু না পাওয়ায় প্রদর্শনী স্থগিত করেছি। প্রশাসন থেকেও কোনো সহযোগিতা পাইনি। আমাদেরকে বলা হয়েছে আপাতত এটা বন্ধ রাখতে।
তিনি আরও বলেন, এটা কোনোভাবেই কাম্য না। ওনারা (কওমি শিক্ষার্থী) যদি এটা না চায়, তাহলে ওনারা প্রত্যাখান করুক যে ওনারা আসবে না। কিন্তু যারা এটা করতে চায়, তাদের অবশ্যই করতে দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধ করাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারাদেশ, এমনকি আন্তর্জাতিক অঙ্গণে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে। সরকারি আইন অনুযায়ী সিনেমা প্রদর্শন নিষিদ্ধ নয়। এখানে সরকারি আইন অমান্য হয়েছে। এটি গণতন্ত্রের পরিপন্থি।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সিনেমা প্রদর্শনের বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে ফেসবুকে নানা রকম আলোচনার কারণে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আপাতত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধ থাকবে।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
