কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪
আগামী মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর। আর তার এ আসন্ন ভাষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ হোয়াইট হাউজ। তারা আশঙ্কা করছেন, ভাষণে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পারেন। এছাড়া, গাজায় ইসরাইলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনের নেয়া পদক্ষেপের নিন্দাও জানাতে পারেন নেতানিয়াহু। সংবাদ আরটির।
শনিবার (২২ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র কোম্পানি পলিটিকোকে সাক্ষাৎকারে বলেন, ‘আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। কিন্তু কেউ জানে না, তিনি কী বলবেন সেখানে।’
চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি ইসরাইলে পাঠানোর অস্ত্র ও গোলাবারুদ আটকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। এ ঘটনাকে তিনি ‘অকল্পনীয়’ বলে অভিহিত করেন।
পলিটিকো আরো জানিয়েছে, কংগ্রেসের সামনে নেতানিয়াহুর বক্তব্য আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে জো বাইডেনকে কূটনৈতিকভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে।
বাইডেন এখনো নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাননি। তবে, পলিটিকোর সাথে কথা বলা কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজে দুই নেতার মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পূর্বে যুক্তরাষ্ট্রকে নিয়ে নেতানিয়াহুর দেয়া বিরোধপূর্ণ বক্তব্যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হোয়াইট হাউজ সে ব্যাপারে অবগত। তবে, এবারের কংগ্রেসে ভাষণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন যে, তারা জানেন না কী ব্যাপারে কথা বলবেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে, ব্যক্তিগতভাবে বাইডেনের দল নেতানিয়াহুর ‘অকৃতজ্ঞতায়’ ক্ষুব্ধ ও হতবাক।
যুক্তরাষ্ট্র মে মাসের শুরুতে ইসরাইলে সাড়ে তিন হাজার বোমা পাঠানোর চালান বন্ধ করে দেয়। গাজার রাফাহ শহরে হামলা না চালানোর আহ্বানের মধ্যে এ সরবরাহ স্থগিত করে যুক্তরাষ্ট্র। তবে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র মে মাসে ইসরাইলের জন্য এক বিলিয়ন ডলার দামের অস্ত্র হস্তান্তর করে, একই মাসে ওই বোমা সরবরাহ বন্ধ করে দেয় বাইডেন প্রশাসন।
গেল ৭ অক্টোবরে আচমকা হামলায় হামাস এক হাজার ২০০ জন ইসরাইলিকে খুন ও ২০০ জনেরও বেশি জিম্মি করার পর গাজায় হামলা চালানো শুরু করে ইসরাইল। ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনির মৃত্যূ হয়েছে। গেল সপ্তাহে, সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধে হিজবুল্লাহ ও মার্কিন সেনাদের জড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
