ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে ৭ দিনের রিমান্ডে
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনার মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ডের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তার চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ভবনটি মূলত আবাসিক। কিন্তু আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতে পারে। সে বিষয় জানার পরও আসামিরা ওই ভবনটিকে গুদাম হিসেবে ভাড়া দেয়। এ কারণে আগুনে পুড়ে ৭০ জন লোক মারা গেছেন। আরো বহু লোক আহত হয়েছেন। এছাড়া প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন পুড়ে গেছে। যার দায় মালিক পক্ষ ও ভাড়াটিয়ারা এড়াতে পারেন না।
রিমান্ড আবেদনে আরো বলা হয়, এ আগুনের ঘটনাকে কাজে লাগিয়ে কোনো সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন অন্তর্ঘাত বা সাবোট্যাজ ঘটিয়ে প্রাণহানিসহ সম্পদের ক্ষয়-ক্ষতি করেছে কিনা এবং সরকারকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখে ফেলার অপচেষ্টায় লিপ্ত কি না, সে বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। আইনজীবীরা শুনানিতে বলেন, আগুনে পুড়ে আসামিদের কিছুই আর অবশিষ্ট নেই। তারা সবাই নিঃস্ব হয়ে গেছেন। তাদের জন্ম ওই স্থানে, তাদের অস্তিত্বও সেখানে মিশে আছে। আর অস্তিত্বে কেউ আগুন লাগাতে চাইবে না। তাই রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।
এর আগে, গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আসামিদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।
এরপর হাইকোর্টের দেয়া ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে আগুন লাগে। ভয়াবহ সেই আগুনে মোট ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আসিফ চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের বিরুদ্ধে মামলা করেন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
