ওয়াশিংটনে বিমান বিধ্বস্ত : নিহত ৬৭ জন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহি বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের আঘাতে বিমানটি দুই ভাগ হয়ে নদীতে গিয়ে পড়ে। গতকাল এই রিপোর্ট লেখার সময় সর্বশেষ ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে যাত্রী ছিলেন ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন ক্রু ছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাচ্ছিল। রাতের এই ভয়াবহ ঘটনা মুহূর্তে মিডিয়ার প্রধান শিরোনাম হয়ে উঠে। সিএনএন, এনবিসি, এমএসএনবিসি, নিউইয়র্ক পোস্ট, নিউইয়র্ক টাইমসসহ পুরো মিডিয়া জগত দুর্ঘটনার খবর লাইভ সম্প্রচার শুরু করে।
বিমান দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের আত্মীয় স্বজন দ্রুত বিমানবন্দরে ভিড় করেন। এ সময় চারপাশ শোকাচ্ছন্ন হয়ে উঠে। ফ্লাইটে থাকা একজন যাত্রী অবতরণের কিছুক্ষণ আগে তার স্বামীকে টেক্স করে জানান ‘কিছুক্ষণের মধ্যেই আমি অবতরণ করতে যাচ্ছি’। কিছুক্ষণ পর ওই যাত্রীর স্বামী টিভিতে দেখতে পান বিমানটি হেলিকপ্টারের সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনায় পাশের নদীতে গিয়ে পড়েছে। দ্রুত তিনি ছুটে যান রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে। এ সময় চারদিকে স্বজনদের আহাজারি চলছিল।
হেলিকপ্টারের আঘাতে বিমানটি দুইভাগ হয়ে যায়। হেলিকপ্টার ও যাত্রীবাহি বিমান পাশের নদীতে গিয়ে পড়ে যায়। এসময় বিমানটিতে যাত্রী ছিল ৬৪ জন এবং হেলিকপ্টারে ক্রু ছিলে ৩ জন। তাদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্রচ- ঠান্ডা এবং বাতাস থাকার কারণে উদ্ধার অভিযান দ্রুতগতিতে শেষ করা সম্ভব হয়নি বলে জানা যায়।
সর্বশেষ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সিবিএস নিউজকে নিশ্চিত করেন এক পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে, এখনও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক কোনো তথ্য অফিশিয়ালি জানানো হয়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার সিআরজে-৭০০ জেটের সঙ্গে সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর গতকাল বিমানবন্দরে সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়।
দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ভয়াবহ’ ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবিহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভিত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এক্সে এক পোস্টে বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
