এশিয়ান গেমসে ভরাডুবির বছর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। আর চারদিন পর দেয়ালের পুরনো ক্যালেন্ডারটি সরিয়ে জায়গা করে নেবে নতুন একটি। ২০১৯ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটাবিশ্ব। স্মৃতির খেরোখাতা থেকে ইতোমধ্যেই মানুষ মেলাতে শুরু করছে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। সমাজের অন্যসব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে সফলতা ও ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ। বিদায়ী বছরে দেশে ও দেশের বাইরে ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে ধারাবাহিক পর্যালোচনার আজকের পর্ব-এশিয়ান গেমস।
এশিয়ান গেমস ফুটবলে পদকের প্রত্যাশা কখনই ছিল না বাংলাদেশের। নিকট ভবিষ্যতে সে আশা করার মতো অবস্থাতেও নেই দক্ষিণ এশিয়ার দেশটি। এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ মানেই নিয়ম রক্ষা। আর এ নিয়ম রক্ষার অংশগ্রহণে এবার প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ। এই প্রথম লাল-সবজু জার্সিধারী ফুটবল দল উঠেছে দ্বিতীয় রাউন্ডে। শীর্ষ ষোলো দলের মধ্যে থাকা বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস।
আরেক দলীয় ডিসিপ্লিন হকিও প্রত্যাশিত ফলাফল করেছে এবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে। ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে জিমি-চয়নদের প্রস্তুত করেছিলেন মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি। ষষ্ঠ হয়েই ফিরেছে।
ফুটবলে দ্বিতীয় রাউন্ডে ওঠা ও হকিতে প্রত্যাশিত ষষ্ঠ হওয়া ছাড়া এশিয়ান গেমসে বাকি ডিসিপ্লিনের অবস্থা খুবই খারাপ। যে সব ডিসিপ্লিনে পদক পাওয়ার সম্ভাবনায় দল পাঠায় বাংলাদেশ সেসব খেলায় এবার ডাব্বা মেরেছে বাংলাদেশ। অনেক দিন পর এশিয়ান গেমস থেকে শূণ্যহাতে ফিরেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।
এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ১৯৭৮ সাল থেকে। প্রথম দুই আসরে পদকশূণ্য ছিল বাংলাদেশ। ১৯৮৬ সাল থেকে প্রতি আসরেই বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে পদক। দীর্ঘ ৩২ বছর পর এবার এশিয়ান গেমস থেকে পদকশূণ্য ফিরেছে লাল-সবুজের দেশ। গেমসে পদক না পাওয়া ৮ দেশের মধ্যে একটি বাংলাদেশ।
এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদার ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমসে বাংলাদেশের পদক না পাওয়ার লজ্জা ৩২ বছর পর। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের অভিষেক। ৭৮ ও ৮২ সালে বাংলাদেশ পদক পায়নি। তবে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে প্রথম পদক তালিকায় নাম ওঠে বাংলাদেশের। বক্সিংয়ে মোশারফ হোসেন বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ব্রোঞ্জ পদক পড়েন গলায়।
১৯৮৬ থেকে ২০১৪ সাল-এই ৩২ বছর বাংলাদেশ এশিয়ান গেমস থেকে ফিরেছে পদক তালিকায় নাম উঠিয়েই। ১৯৯০ সালে গেমস অন্তর্ভূক্ত হয় কাবাডি। এ খেলা থেকেই একটা পদক এসেছে প্রতি আসরে। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হলে বাংলাদেশ পুরুষ বিভাগে স্বর্ণ, নারী বিভাগে রৌপ্য পদক পায়। ব্রোঞ্জ পায় প্রথম অংশ নেয়া নারী কাবাডি দল। ক্রিকেটের সৌজন্যে এশিয়ান গেমসে স্বর্ণ পদকের মুখ দেখে বাংলাদেশ।
ক্রিকেট ও নারী কাবাডির কল্যাণে গত ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও পদক তালিকায় নাম উঠেছিল বাংলাদেশের। নারী ক্রিকেট দল পেয়েছিল রৌপ্য, পুরুষ ক্রিকেট ও নারী কাবাডি দল পেয়েছিল ব্রোঞ্জ পদক।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এসব প্রতিশ্রুতি দিয়ে এবার এশিয়ান গেমসে ১৪ ডিসিপ্লিনে ১১৭ জন ক্রীড়াবিদ পাঠিয়েছিল দেশের খেলাধুলার অন্যতম এ অভিভাবক সংস্থাটি।
কোচ ও অফিসিয়াল মিলে ছিলেন আরো ৩১। সেই সঙ্গে সেফ দ্য মিশন, ডেপুটি সেফ দ্য মিশন, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও নামের আগে নানা পদবি লাগিয়ে ইন্দোনেশিয়া গিয়েছিলেন আরো ১৫ জন। নানাভাবে দলটি ভারি করলেও প্রাপ্তির থাকা শূণ্যই থেকেছে।
অফিসিয়ালি ১৬৩ জনের দল অংশ নিয়েছিলেন এশিয়ান গেমসে। এর বাইরে আরো কয়েক ডজন গিয়েছিলেন গেমসের নামে ভ্রমণে। গেমসের আগে নানা প্রত্যাশার গান গেয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু গেমস শেষে লজ্জা নিয়েই ঘরে ফিরেছে বিশাল বহর।
অ্যাথলেটিকস, আরচারি, বাস্কেটবল, ব্রিজ, ফুটবল, গলফ, হকি, কাবাডি (পুরুষ), কাবাডি (মহিলা), সাঁতার, ভারোত্তোলন, কুস্তি, শ্যুটিং, বিচ ভলিবল ও রোইংয়ে অংশ নিয়ে বাংলাদেশ খালি হাতে ফিরেছে। কয়েকটি ডিসিপ্লিনে দল পাঠিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
