এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি আছে। অতীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজনৈতিক বাহবা নিতে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পথে চললে তা দেশের অর্থনীতি জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই উত্তরণের সময় ৩-৫ বছর পেছানো উচিত।
বৃহস্পতিবার রাজধানীর বনানী শেরাটন হোটেলে এক সেমিনারে ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা সরকারকে এ পরামর্শ দিয়েছেন। ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ : বাংলাদেশের সামনে বিকল্প’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বি)। আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের জ্যেষ্ঠ গবেষক সানিয়া রিয়াদ স্মিথ।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মোক্তাদির, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সিকদার, সিডিপির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান ও পিআরআই-এর চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।
মূল প্রবন্ধে সানিয়া স্মিথ বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপানে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারাবে। ২০১৮ সালের হিসাবে রপ্তানি হারাবে ৮ দশমিক ৭ শতাংশ। পেটেন্টের কারণে ওষুধের দাম বাড়তে পারে। উত্তরণের তালিকায় থাকা অনেক দেশ এলডিসির ফাঁদ এড়াতে পরবর্তী সময়ে আগায়নি, সক্ষমতা অর্জনের পরও পিছু হটেছে। অ্যাঙ্গোলার মতো দেশ গ্র্যাজুয়েশনের এক সপ্তাহ আগে প্রক্রিয়া থেকে সরে এসেছে। মিয়ানমারের ২০২৪ সালে গ্র্যাজুয়েশন হওয়ার কথা থাকলেও তারা আগ্রহ দেখায়নি।
আবদুল মুক্তাদির জানান, পেটেন্ট বাধ্যবাধকতা না থাকায় বর্তমানে অনেক দুর্মূল্য ওষুধ কম দামে পাওয়া যায়। এলডিসি উত্তরণের পর হেপাটাইটিস সির ওষুধের ৬-৭ ডলার থেকে বেড়ে হাজার ডলার ছাড়াবে। এলডিসি উত্তরণের কোনো কোনো ওষুধে কী প্রভাব পড়বে, দাম কেমন হবে, পেটেন্ট পাওয়া কতটা কঠিন হবে- সে সম্পর্কে সবাই অবগত। কিন্তু সরকারকে এ বিষয়ে বারবার বলার পরও আগ্রহ দেখাচ্ছে না তারা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশকে অবশ্যই এলডিসি উত্তরণ করতে হবে, তবে এখনই উপযুক্ত সময় নয়। এজন্য আরও সময় নিয়ে প্রস্তুত হওয়ার দরকার আছে। এমনিতেই শিল্পের জ্বালানি খাতের করুণ দশা, ব্যাংকের উচ্চ সুদ, কাস্টমসে জটিলতা বিদ্যমান। তার ওপর এলডিসি থেকে বেরিয়ে এলে ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারাবে বাংলাদেশ। এ অভিঘাত তৈরি পোশাকশিল্প সহ্য করতে পারবে না।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ‘৬ বছরের আগে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে। ২০২৬ সালের নভেম্বরে কোনোভাবেই বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া উচিত হবে না।
মঞ্জুর জানান, ২০১৯ সালে কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশে অর্থনীতি একের পর এক ‘শক’-এর মধ্য দিয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবের কারণে দেশি-বিদেশিদের আস্থায় ঘাটতি তৈরি হয়েছে। শুধু জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে ব্যবসার ব্যয় সামাল দেওয়া যাচ্ছে না।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৮৫ শতাংশ অবদান বেসরকারি খাতের। কিন্তু বেসরকারি খাতের সঙ্গে আলোচনা না করে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে কেন? আগামী ৩ বছরে দেশে কি স্বর্ণ বা হীরার খনি পাওয়ার সম্ভাবনা আছে যে রাতারাতি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মালদ্বীপ ও গিনি এলডিসি উত্তরণের ফাঁদে পড়েছে। অবশ্যই এলডিসি থেকে বেরিয়ে আসতে ৩-৬ বছর সময় নেওয়া উচিত।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে সায় দিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, সরকার, আমলা এবং ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সিদ্ধান্তে দ্রুত আসা উচিত। বাংলাদেশের সঙ্গে আগামী বছর নেপালও এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে, তাদের সঙ্গেও সমন্বয় জরুরি।
‘ব্যাংকিং খাত বাদে দেশের অন্যান্য অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য সংস্কার আসেনি। জাতীয় ঐকমত্য কমিশনে নানা বিষয় নিয়ে আলাপ হলেও অর্থনৈতিক সংস্কারের বিষয়টি কেউ আমলে নেয়নি। শ্বেতপত্র কমিটির বেশির ভাগ সুপারিশই গ্রহণ করা হয়নি। এ অবস্থায় সংস্কার ছাড়া এলডিসিতে গেলে দেশের মুক্তবাণিজ্য চুক্তি ও বিনিয়োগ বিপদের মুখে পড়বে,’ শঙ্কা প্রকাশ করেন সেলিম।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এলডিসির জন্য বাংলাদেশ যতটা না অর্থনৈতিক বিবেচনায় এগিয়েছে, তার থেকেও এর পেছনে রাজনৈতিক কারণ ছিল বড়। বিগত সময়ের রাজনৈতিক সাফল্য দেখাতে সক্ষমতা ও প্রস্তুতি ছাড়াই এলডিসি গ্র্যাজুয়েশন ভালো ফল বয়ে আনবে না।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে এসেছেন বলে মনে হচ্ছে।’ তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এদেশের বিশেষজ্ঞরা কি ঘাস খায়? আমাদের দেশে তো এত এক্সপার্ট আছেন।’ সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে, যার শিকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই।’ তিনি বলেন, ‘যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান, এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদের বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।’
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জায়গা থেকে একটু ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছে। তবে এককথায় এলডিসি উত্তরণের সিদ্ধাস্ত হবে আত্মঘাতী। কারণ, আমরা এখনো ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে পারিনি। খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকে খেলাপি ঋণ পুনঃতফশসল করতে ১ হাজার ২০০ আবেদন জমা পড়েছে। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ৪০ শতাংশ। গ্যাসের অপর্যাপ্ততা, ব্যাংক ঋণের উচ্চ সুদ শিল্পের সক্ষমতা কমিয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, সরকার তো দেশের স্বার্থেই এলডিসি উত্তরণ চায়। আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। তাহলে এ ব্যাপারে সরকারকে আর আগানো উচিত হবে না।
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
