এবার ১৭ পদ টার্গেট আইনজীবীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে এবার ১৭টি পদকেই টার্গেট করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। গত নির্বাচনে সভাপতি ও সেক্রেটারী সহ ৬ পদে আওয়ামী লীগ এবং সহ সভাপতি সহ ১১পদে বিএনপির জয় ঘটলেও এবার পুরো বিষয় উলটপালট করা হতে পারে। সোমবার ৭ জানুয়ারী নারায়ণগঞ্জ আদালত পাড়া ঘুরে এ তথ্য জানা গেছে।
এদিন আদালতপাড়া সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা। বিগত বছরগুলোতে এ সভাকে ঘিরে ছিল সবার নজর। কি ঘটবে, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের কার কি ভূমিকা থাকবে তা নিয়ে চলতো আলোচনা। তবে সোমবার দুপুরে বার্ষিক সাধারণ সভা হলেও সকাল থেকে আদালতপাড়ায় ছিল কোন আলোচনা।
কার্যত গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিগত দিনে আওয়ামী লীগের ভেতর ভেতর বিরোধীতা করা নেতারাও শেষ দিকে এসে মিইয়ে যাওয়াতেই বিএনপির মধ্যে বিরাজ করছে ভয়। সেটাও ফুঁটে উঠেছিল বার্ষিক সাধারণ সভাতে। সেখানে অবশ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে কিছুটা আপত্তি আর হৈ চৈ করলেও শেষতক সভাপতির ঘোষিত কমিটিকেই মেনে নিতে বাধ্য হয়।
এবার কিছুটা দুঃসময় থাকায় বিএনপির আইনজীবীদের অভিভাবক খ্যাত তৈমূর আলম খন্দকারকে বার্ষিক সাধারণ সভায় হাজির থাকতে বলা হয়েছিল। তার কাছে গিয়েছিল অনুরোধও। কিন্তু তৈমূর এদিন আসেনি। আর ৫৯ দিন কারাভোগ করা সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানও অসুস্থতার কারণে তেমন নড়ছেন না। তিনিও আর কোন ঝুঁকি নিতে রাজী না।
ফলে আসন্ন নির্বাচনে বিএনপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্যানেল দিলেও সেটা জয়ের জন্য হচ্ছে না নিশ্চিত হওয়া যাচ্ছে। কারণ বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদেরও ধারণা, আওয়ামী লীগকে লড়তে শক্তিশালী প্রার্থীরাও ঝামেলা এড়াতে নিজেদের গুটিয়ে নিবেন। আইনজীবী সমিতির নির্বাচন হলেও এখানে স্থানীয় রাজনীতিকদের প্রভাব থাকে সব সময়ে। আর এবার ৫টি আসনে মহাজোটের দাপুটে জয় ঘটায় এর প্রভাব ফেলা হবে সমিতির নির্বাচনেও।
কার্যত সব দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে এবার আওয়ামী লীগকে ওয়াকওভার দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে সমিতির নির্বাচনেও। ফলে আওয়ামী লীগের একটি গ্রুপ ভেতরগতভাবে সক্রিয় হলেও বিএনপির নড়াদশায় তারাও ব্যাকফুটে যেতে শুরু করেছে।
আর সে কারণেই দলটির পক্ষে ভোটের দামামা বাজলেও কেউ আগ্রহ দেখাচ্ছেন না। খোদ বিএনপির নীতি নির্ধারকেরাও রীতিমত হাল ছেড়ে দিতে শুরু করেছেন। পর্দার আড়াল থেকে যারা বিএনপির আইনজীবীদের নড়াতেন তারাও এবার চুপ হয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন শীর্ষ নেতা জানান, বর্তমান কমিটিতে বিএনপির ১১জন থাকলেও বিগত দিনে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার ক্ষেত্রে তারা কোন সিদ্ধান্তে আসতে পারেনি। তারা নিজেরাও কোন বৈঠক করে বিচারকের সঙ্গে দেখা করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রয়াস নেয়নি।
এদিকে জুয়েল ও মোহসীনের নেতৃত্বেই এবছর প্যানেল গঠন করা হতে যাচ্ছে আপাতত নিশ্চিত হওয়া গেছে। খোদ এমপি শামীম ওসমান এঁদের উপর আবারো আস্থা রাখতে চাচ্ছেন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
