এবার আফ্রিকার দুই দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩
জিম্বাবুয়ে ও উগান্ডার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে দ্বিতীয় দেশটিতে পূর্বঘোষিত বিধিনিষেধ সম্প্রাসরণ করা হয়েছে। আফ্রিকার দেশ দুটির গণতন্ত্রকে দুর্বল করার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবার নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে সোমবার পৃথক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২(এ)(৩)(সি) অনুসারে দেশ দুটির ওপর এ নীতি কার্যকর হচ্ছে।
‘জিম্বাবুয়ের গণতন্ত্রকে দুর্বল করার জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি’ উল্লেখ করে ব্লিংকেন বলেন, দেশটিতে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ প্রয়োগ হবে।
নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত বা বাধা দেওয়া, বিরোধী দলের সদস্যদের নির্বাচন থেকে বাদ দেওয়া, গণতান্ত্রিক, শাসন বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা ও নিয়োজিত সংস্থার ক্ষমতা সীমিতকরণ, ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সংস্থাকে হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানো এর আওতাভুক্ত থাকবে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করে ঘুষ দেওয়াসহ দুর্নীতি, নির্বাচনী মামলায় বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ ও জিম্বাবুয়েতে মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এই বিধিনিষেধের অধীন হতে পারেন।
এ পরিপ্রেক্ষিতে গত আগস্টে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট ঘটনাগুলো ভিসানীতির অধীনে বিবেচিত হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে উগান্ডা প্রসঙ্গে পৃথক বিবৃতিতে বলা হয়, দেশটির গণতন্ত্রকে দমন ও ক্ষুণ্ন করায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্লিংকেন বলেন, ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করা হয়েছে। ওই সময় দেশটির সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা ও ভীতি প্রদর্শনের জন্য দায়ীদের জবাবদিহি করতে অনুরোধ করা হয়।
সে প্রক্রিয়ায় কোনও উন্নতি না হওয়ায় বিবৃতিতে বলা হয়, আমি উগান্ডার বর্তমান বা সাবেক কর্মকর্তাদের বা অন্যদের অন্তর্ভুক্ত করার জন্য ভিসানীতির সম্প্রসারণ ঘোষণা করছি। যারা উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য বা প্রান্তিক সদস্যদের দমন করার লক্ষ্যে নীতি বা কর্মের জন্য দায়ী বা জড়িত তারাই এর লক্ষ্য।
এছাড়া পরিবেশ কর্মী, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক, এলজিবিটিকিউআই+ ব্যক্তি ও সুশীল সমাজ সংগঠকদের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা এ নিষেধাজ্ঞায় পড়বেন।
জিম্বাবুয়ের মতোই বলা হয়, গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণকারী ওই সব ঘটনায় যুক্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও বিধিনিষেধের অধীন হতে পারেন।
যুক্তরাষ্ট্র আরও জানায়, এ ভিসা নিষেধাজ্ঞা নীতি শুধু সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশ দুটির জনগণের জন্য নয়। বরং জনগণের ইচ্ছার প্রতিফলন ও গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে শক্তিশালী করার জন্য এ নিষোধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
