এবার অবৈধ স্ট্যান্ড নিয়ে আরো বেশী কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ধীরে ধীরে সকল সমস্যার সমাধান করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ পরে ধূমপানমুক্ত করা এবং পরিবেশ রক্ষার্থে চার পাশের দোকানপাট উচ্ছেদ হয়েছে। পরবর্তীতে চাষাঢ়া এলাকার সিএনজি স্ট্যান্ডও উচ্ছেদ করেছেন। একই সাথে চাষাঢ়া এলাকার বিভিন্ন ফুটপাতকেও তিনি হকারমুক্ত করেছেন।
তারই ধারবাহিকতায় এবার চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধভাবে গড়ে উঠা লেগুনা ও দূরন্ত বাসস্ট্যান্ড নিয়ে কঠোর হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।
৩ ফেব্রুয়ারী রোববার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধ গড়ে উঠা লেগুনা ও দূরন্ত বাসস্ট্যান্ড উচ্ছেদ করেছেন। ফলে এদিন চাষাঢ়া এলাকায় অন্যদিনের তুলনায় যানজটও কম ছিল। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের কিছুটা ভোগান্তির লাঘব হয়েছে।
জানা যায়, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই ধীরে ধীরে কঠোর হতে শুরু করছেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। ইতোমধ্যে গার্মেন্টস সেক্টরে শ্রমিক নেতাদের দৌরাত্ম্য কমে এসেছে এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। পূর্বের তুলনায় সন্ত্রাস ও মাদক ব্যবসা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার চাষাঢ়া এলাকায় যানজট দূর করা ও ফুটপাতকে হকারমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।
গত ১০ জানুয়ারি চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিং করে মাদক, ভূমিদস্যু ও হকার উচ্ছেদের ঘোষণা দেন জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ। এসময় তিনি শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় কলেজের শিক্ষার্থীদের অযথা আড্ডা দিতে নিষেধ করেন। একই সাথে ভবিষ্যতে যেন ক্লাস চলাকালিন সময়ে আড্ডা দেয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা করার পরামর্শ দেন। এর ৩ দিন পর গত ১৩ জানুয়ারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও তাছলিমুন নেছার নেতৃত্বে অভিযান চালিয়ে কয়েক জন শিক্ষার্থীকে ধূমপানের অপরাধে জরিমানা করেন। এরপর থেকেই ক্লাস চলাকালীন সময়ে শহীদ মিনারে তেমন একটা ছাত্র ও ছাত্রীদের উপস্থিতি থাকে না।
পুলিশ সুপারের ১০ জানুয়ারীর ওই ঘোষণার চাষাঢ়া এলাকার ফুটপাথ থেকে হকাররাও বসতে সাহস করেন না। তারা এখন রুটিন মোতাবেক সন্ধার পর বসে তবে চাষাড়া গোল চত্তরের পাশে বসতে পারে না।
পুলিশ সুপারে নির্দেশনায় অভিযানের ফলে শহরের বঙ্গবন্ধু সড়কে দীর্ঘদিন ধরে দখল করে থাকা সিএনজি স্ট্যান্ডও সড়ে যায়। যদিও মাঝে মাঝে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকেন। তবে সিএনজি স্ট্যান্ড সড়ে গেলেও চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধভাবে গড়ে উঠা লেগুনা ও দূরন্ত স্ট্যান্ড উচ্ছেদ হচ্ছিল না। এবার সেই অবৈধ স্ট্যান্ডও উচ্ছেদ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের কঠোর নির্দেশনায় শেষ পর্যন্ত তারা ঠিকে থাকতে পারেনি।
এদিকে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সচেতন মহল। তাদের মতে, পুলিশ সুপারের এই মনোভাব থাকলে নারায়ণগঞ্জ শহরে কোন সমস্যা থাকবে না। সাধারণ মানুষজনকে কোন ভোগান্তির শিকার হতে হবে না।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
