এনরিকে বাঁচাতে পারলেন না মেয়েকে
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯
মাত্র নয় বছর বয়সী জানা ভুগছিলেন হাড়ের ক্যানসারে। গতকাল বৃহস্পতিবার মারা যান এনরিকের মেয়ে জানা।
আদরের মেয়েকে বাঁচানোর জন্য কম চেষ্টা করেননি এনরিকে। রাশিয়া বিশ্বকাপের পর স্পেন জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এনরিকের হাতে। তবে এর কিছুদিন পরেই বেশ কয়েকবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে ছুটি নেন তিনি।
এর কয়েকমাস পরেই পুরোপুরি ছেড়ে দিলেন কোচের দায়িত্ব। টুইটারে এক বার্তায় এনরিকে নিশ্চিত করেন তার মেয়ে জানা মারা গেছেন।
তিনি বলেন, ‘হাড়ের ক্যানসার (অস্টিওসার্কোমার) বিরুদ্ধে পাঁচ মাস লড়াইয়ের পর আজ (বৃহস্পতিবার) বিকেলে মারা গেছে আমাদের মেয়ে জানা। ওর বয়স ছিলে মাত্র নয় বছর। তুমি আমাদের পরিবারের আলোকশিখা হয়ে থাকবে সব সময়। আমরা তোমাকে অনেক মিস করব। তোমাকে সব সময় মনে থাকবে আমাদের, তোমার সাথে দেখা হবে আমাদের।‘
এছাড়া শেষ পাঁচ মাস যারা এনরিকের পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়ে জানা যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালের সহযোগীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
স্পেন জাতীয় দলের সাবেক এই তারকার দুঃসময়ে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।
লিওনেল মেসি এনরিকের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘আমরা আপনার পাশে আছি এনরিকে। এই কঠিন সময়ে আমরা আপনার পাশে থাকবো।’ এছাড়া রিয়াল মাদ্রিদ ৩০ আগস্ট ট্রেনিং সেশন শুরু করার আগে এনরিকের মেয়ের জন্য এক মিনিত নীরবতা পালন করে।
বার্সেলোনার ইতিহাসে ২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয় ট্রেবল জেতান এই কোচ। উয়েফা ইউরোর ২০২০ বাছাইপর্বে গত ২৭ মার্চ মাল্টার মুখোমুখি হয়েছিল স্পেন। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনও করেছিলেন এনরিকে।
তবে সব পাল্টে যায় মেয়ে জানার হাড়ের ক্যানসারের কথা শোনার পর। সে ম্যাচের আগেই পাড়ি জমান মেয়ের কাছে। আর এরপর দীর্ঘ পাঁচ মাস কাটিয়েছেন মেয়ের পাশে। তারপরেও বাঁচাতে পারেননি মেয়েকে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
