এক মৌসুম পর সুপার লিগে মোহামেডান
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
২৫০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হলেও খেই হারানো মোহামেডান দাঁড়িয়েছিল হারের কিনারায় গিয়ে। তাতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের গত আসরের নিয়তিই মেনে নিতে হবে বলে মনে হচ্ছিল। সেবার সুপার লিগে উঠতে না পারা ঐতিহ্যবাহী এই দলটি অবশ্য গতকাল ফতুল্লায় বিকেএসপির কাছে হারতে হারতে রুদ্ধশ্বাস জয় বের করেছে দুই টেল এন্ডারের ব্যাটে। শেষ ওভারে জেতার জন্য মাত্র ১ উইকেট হাতে নিয়ে তাদের দরকার ছিল ৯ রানের। দুই বোলার কাজী অনিক ও সাকলায়েন সজীবের ব্যাটে আসা একটি করে বাউন্ডারিতে ১ বল বাকি থাকতে জেতা মোহামেডান তাই এবার সুপার লিগে উঠতে পারার আনন্দে উজ্জ্বল। ১১ ম্যাচে পাওয়া ষষ্ঠ জয়ে তারা পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানেই। শেষ দল হিসেবে মোহামেডান ডিপিএলের প্রথম পর্বের শেষ দিনে উঠল সুপার লিগে। তাদের আগে সেরা ছয় নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর এবং শেখ জামাল ধানমণ্ডি।
টস জিতে ব্যাটিং নেওয়া বিকেএসপি পায় ৪২ রানের সূচনা। এই ভিতের ওপর দাঁড়িয়ে বড় নয়, তবে বেশ কিছু কার্যকর ইনিংসে মোহামেডানকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে দলটি। একমাত্র ফিফটি আমিনুল ইসলামের (৬০)। ফিফটি না করলেও দারুণ অবদান রেখেছেন শামীম হোসেন (৪৯), আকবর আলী (৩৮) এবং পারভেজ হোসেন ইমনরাও (৩৮)। মোহামেডানের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ৩৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। জবাবে লিটন কুমার দাশ ও ইরফান শুক্কুরের ব্যাটে ৭৭ রানের সূচনায় আঁচ করার উপায়ই ছিল না যে তাঁদের ব্যাটিংও লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। সেটিও করেছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও নওশাদ ইকবাল মিলে। ইরফানকে (৪১) ফিরিয়ে মুরাদ ওপেনিং জুটি ভাঙার পর অভিষেক মিত্রকে নিয়ে লিটনের জুটিও জমে উঠছিল প্রায়। কিন্তু ফিফটির পরপরই লিটনকে (৫৩) শিকার বানান নওশাদ। অভিষেকের সঙ্গে আরেকটি প্রায় পঞ্চাশ ছোঁয়া পার্টনারশিপের পথে থাকা রকিবুল হাসানও (৩৫) তাঁর শিকার। এরপর তিন বলের মধ্যে মোহাম্মদ আশরাফুল (৩) ও অধিনায়ক নাদীফ চৌধুরীকে (০) ফিরিয়ে মোহামেডানকে বিশাল ধাক্কা দেন মুরাদ। দলকে ২১৪ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ম্যাচ সেরা অভিষেকও (৬৫) যখন তাঁর শিকার, তখনই মোহামেডানের জয়ের সম্ভাবনা ঝুলে যায়। তবে দশ ও এগারো নম্বর ব্যাটসম্যানের ব্যাট এক মৌসুম পর আবার সুপার লিগ খেলার স্বস্তি এনে দেয় মোহামেডানকে। ওদিকে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক। সমান ১৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে তারা জেতায় আবাহনী তিন নম্বরে। চার ও পাঁচে দোলেশ্বর ও শেষ জামাল। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রূপগঞ্জই। বৃষ্টি আইনে কাল ১৫ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেলেও রেলিগেশন লিগ খেলা এড়িয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মুখোমুখি লড়াইয়ে তাদের কাছে হেরে যাওয়ায় রেলিগেশন লিগে উত্তরা স্পোর্টিং ও বিকেএসপির সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নও।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
