এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫
গত অর্থবছরের ধারবাহিকতায় চলতি অর্থবছরেও এডিপি বাস্তবায়নে বেহাল দশা দেখা দিয়েছে। সদ্য শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরের এক মাস পেরিয়ে গেলেও সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে বরাদ্দের ১ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ থাকলেও খরচের খাতা খুলতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। বাকিরা খাতা খুললেও নাম মাত্র খরচ করতে পেরেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্যমতে, সব কটি মন্ত্রণালয় বিভাগের জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ১ হাজার ৬৪৫ কোটি টাকা, যা শতাংশের হিসাবে মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরের বাস্তবায়ন হার সাম্প্রতিক অর্থবছরগুলোর মধ্যে সবচেয়ে কম। আইএমইডির তথ্য অনুযায়ী, এর আগে শুধু ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাস্তবায়ন হার চলতি অর্থবছরের থেকে কম ছিল। ওই অর্থবছর দুটিতে বাস্তবায়নের হার ছিল ৫৬ ও ৫৮ শতাংশ। এ ছাড়া বাকি অর্থবছরগুলোর বেশির ভাগের বাস্তবায়ন হার ১ শতাংশের ওপর ছিল।
খরচের হিসাবেও আগের অর্থবছরগুলো এগিয়ে ছিল। আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে খরচ হয়েছে ১ হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে খরচ হয় ২ হাজার ৯২২ কোটি ৩৬ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৪৮৯ কোটি ৯ লাখ, ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৪৫৫ কোটি ৫ লাখ এবং ২০২১-২২ অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে খরচ করেছিল ২ হাজার ৬৯৩ কোটি ৯ লাখ টাকা।
এদিকে অর্থবছরের এক মাস পেরিয়ে গেলেও এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। অথচ এসব মন্ত্রণালয় ও বিভাগের জন্য চলতি বছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ১৭ হাজার ১৬১ কোটি টাকা। খরচের খাতা খুলতে না পারা মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে– পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংসদবিষয়ক সচিবালয়।
এ ছাড়া বিশেষ প্রয়োজনে ১০ হাজার ৭৭১ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ থাকলেও সেখান থেকে কোনো খরচ করা হয়নি।
খরচের খাতা খুললেও নামমাত্র খরচ করতে পেরেছে ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো– নৌ-পরিবহন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা বিভাগ (উন্নয়ন বরাদ্দ)। মন্ত্রণালয় ও বিভাগগুলো বাস্তবায়ন হার বরাদ্দের মাত্র শূন্য দশমিক ১০ শতাংশের নিচে।
একই সময়ে সর্বোচ্চ বরাদ্দের অর্থ খরচ করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি তাদের জন্য মোট বরাদ্দের ২৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করেছে, যা শতাংশের হিসেবে ১১ দশমিক ৩০ শতাংশ। অর্থ বাস্তবায়নের হারে দ্বিতীয় অবস্থান রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। বিভাগটির বাস্তবায়ন হার ৭ দশমিক ০৫ শতাংশ, ৩ দশমিক ৫৬ শতাংশ বাস্তবায়ন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। চতুর্থ অবস্থানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ ১৯৯ কোটি ৯৬ লাখ টাকার। এর মধ্যে ব্যয় করেছে ৭ কোটি টাকা; যা শতাংশের হিসাবে ৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই বিভাগটি ৩ হাজার ৮০ কোটির টাকার মধ্যে ১০৬ কোটি টাকা খরচ করেছে, যা শতাংশের হিসেবে ৪ দশমিক ৪৬ শতাংশ।
এডিপি বাস্তবায়ন কম হওয়ার বিষয়ে গত রোববার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, গত অর্থবছরজুড়ে এডিপি বাস্তবায়নের হার ছিল সবচেয়ে কম। চলতি বছরের শুরুতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের গতি আবারও শ্লথ হয়ে যেতে পারে।
তিনি আরও জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
