একসঙ্গে পুড়ল তিন ভাইয়ের ‘স্বপ্ন’
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
বাবা-মার মুখে হাসি ফোটাবেন। সংসারে আনবেন সচ্ছলতা। ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করবেন। এমন স্বপ্ন নিয়েই রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ফল ও বেকারির ব্যবসায় নেমেছিলেন তিন ভাই মো. আজিম, মো. মানিক ও মো. সুমন। তবে বৃহস্পতিবার ভোরে লাগা সর্বনাশা আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে এই তিন ভাইয়ের স্বপ্ন।
যে প্রতিষ্ঠান ঘিরে তারা নতুন নতুন স্বপ্ন বুনছিলেন, সেই প্রতিষ্ঠান এখন শুধু ছাইয়ের অবশিষ্টমাত্র। আপেল, আঙুর, কমলা, বেদানা, বিস্কুট, চানাচুর-সব কিছুই পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ২৫ লাখ টাকার পণ্যের মধ্যে এখন আর এক টাকাও অবশিষ্ট নেই। সব কিছু হারিয়ে তাদের মুখে এখন রাজ্যের হতাশা।
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনেপোড়া দোকানের মধ্যে চরম হতাশা মুখে বসে আছেন সুমন। দু’চোখ বেয়ে পানি না পড়লেও টলমল করছিল। আর নির্বাক তাকিয়ে দেখছিলেন লাখ লাখ টাকার পুড়ে যাওয়া পণ্য।
সাংবাদিক পরিচয়ে দিয়ে সুমনের সঙ্গে কথা বলতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাই, আমাদের সব শেষ। দোকানে কিছু অবশিষ্ট নেই। একটা ফলও নেই। সব কিছু হারিয়ে এখন তো পথে বসে গেলাম। কোথাও কোনো টাকা মজুদ করে রাখিনি। সামনের দিনগুলো কীভাবে চলব?’
তিনি জানান, প্রায় ৩০ বছর আগে তার বড় ভাই মো. আজিম মালিবাগ কাঁচাবাজারে দোকান দেন। বড় ভাইয়ের হাত ধরেই পরবর্তীতে বছর পাঁচেক আগে তারা দুই ভাই ব্যবসায় নামেন। ছোট প্রতিষ্ঠান তিন ভাই মিলে ধীরে ধীরে বড় করেছেন। একটি দোকান থেকে দুটি দোকান করেছেন। তাদের যা পুঁজি ছিল তার সব দিয়েই দোকানের মাল কিনেছেন।

কথা বলতে বলতেই গলা ধরে আসে সুমনের। এ সময় পাশের দোকানে পুড়ে ছাই হয়ে যাওয়া বেকারির পণ্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন তার মেজ ভাই মানিক। ধরে আসা গলাতেই সুমন তার ভাইকে ডেকে বলেন, ‘ভাই, এনার সঙ্গে একটু কথা বলেন।’
এরপর মানিক বলেন, ‘দুই দোকানেই মাল তুলেছি এক সপ্তাহ হয়নি। ফলের দোকানে ফল ছিল প্রায় ২০ লাখ টাকার। বেকারির দোকানে ১০ লাখ টাকার ওপরে পণ্য ছিল। এখন কিছু নেই। আমাদের তিন ভাইয়ের যা পুঁজি ছিল তার সব দিয়েই এই দুই দোকারের মাল কেনা। এখন কারও কাছে কোনো পুঁজি নেই। এই দোকান আবার কীভাবে দাঁড় করাবো কিছুই বুঝতে পারছি না। আমাদের সব শেষ হয়ে গেছে।’
আগুন লাগার তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার তথ্য পায়। সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসি। চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হতে দেখেছি। কিছুই বাঁচাতে পারিনি।’
বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে মালিবাগের কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
