একচ্ছত্র ক্ষমতার মসনদে ট্রাম্প
হাসান মাহমুদ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
- ডলারের কাছে পাউন্ড-ইউরোর দরপতন
- শেয়ার বাজার চাঙ্গা
- ২০জানুয়ারি শপথ
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের নেতা ডনাল্ড ট্রাম্প নতুন ইতিহাস গড়লেন। ভোটের পাহাড় দেখে প্রতিপক্ষ শিবির রিতিমত বিস্মিত, হতবাক। একজন প্রবল শক্তিশালি ও জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই মুহূর্তে তাঁর বিকল্প কেউ নেই। প্রমাণ করতে পেরেছেন, জনতা তাদের ভালোবাসায় ডনাল্ড ট্রাম্পকে ভোটের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তিনি কতটা জনপ্রিয় প্রেসিডেন্ট তা ১৩২ বছরের ভোটের ইতিহাসকে ভেঙ্গে দিয়ে নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে তাতে সিনেট এবং হাউজ রিপাবলিকানদের প্রভাব বলয়ের মধ্যেই থাকছে। কমালা হ্যারিস নির্বাচনে হেরে যাবার পাশাপাশি তাঁর ডেমোক্র্যাট দলের হাতে সিনেট এবং হাউজে কোন নিয়ন্ত্রণ থাকলো না। সেখানেও তারা পিছিয়ে পড়েছেন। ট্রাম্প সরকার এককভাবে আগামী কংগ্রেসে তাদের শক্তিশালি অবস্থান জাগিয়ে রাখতে পারবে পুরো মেয়াদকাল। সিনেটে ৫১ জন নির্বাচিত হলেই মেজরিটি পাওয়া যায়। সেখানে রিপাবলিকানরা ৫২টি আসন দখলে নিয়েছেন। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৫টি। হাউজে রিপাবলিকানরা পেয়েছেন ২০৯ এবং ডেমোক্র্যাটরা পেয়েছে ১৯৪। এই ব্যবধানের কারণে ট্রাম্প সরকার এককভাবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। রাজ্যগুলোতে ডনাল্ড ট্রাম্প ২৯৫ এবং কমালা হ্যারিস ২২৬ ব্যবধানে ইতিহাস গড়েছেন। এর আগে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দুইজন নারী প্রার্থীকে পরাজিত করে ট্রাম্প এখন আলোচনার শীর্ষে। গত ৮ বছরের মধ্যে নির্বাচনের পর ডলারের দাম বাড়লো। পাউন্ড, ইউরোর দরপতন ঘটেছে।
সুসি ওয়াইলসকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় অর্জনে সহায়তা করেছে এবং আমার ২০১৬ ও ২০২০ সালের সফল প্রচারণার একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সুসি কঠোর, বুদ্ধিমান, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত। আমেরিকাকে আবার মহান করে তুলতে সুসি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাবেন।’
যুুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পরদিন ‘মঙ্গলবার’ প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবার বিধান। পরিকল্পনা, নির্বাচনী প্রক্রিয়া এবং আইনি ও পদ্ধতিগত সুরক্ষাসহ বেশ কয়েকটি কারণে প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়। ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।
প্রতিপক্ষ প্রার্থী কমালা হ্যারিস ইতোমধ্যে তার পরাজয় মেনে নিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট জু বাইডেন ডনাল্ড ট্রাম্পকে ফোন করে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। গতবারের মতো নয়- এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা করা হচ্ছে দুই শিবির থেকেই। ট্রাম্প তার সরকার গঠনের খসড়া ইতোমধ্যেই শুরু করেছেন বলে জানা গেছে। ট্রাম্পের অন্যতম সমর্থক টেসলার মালিক ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ কোন পদে দায়িত্ব দেবেন বলে আভাস মিলেছে।
বিপুল জন সমর্থন আর ভালোবাসা নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ডনাল্ড ট্রাম্প। তাঁর এ প্রত্যাবর্তনে মার্কিন শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। বেড়েছে মার্কিন ডলার ও বিটকয়েনের মূল্য। গতকাল বৃহস্পতিবার গত আট বছরের মধ্যে একদিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে রেকর্ড উচ্চতায় উঠেছে বিটকয়েনের দাম।
ট্রাম্পের জয়ের সংবাদ প্রচারের পরপরই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ার ও মুদ্রাবাজার। সিংহভাগ ব্যাংকসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে। পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ডলারের বিপরিতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। ডলারের বিপরিতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।
এদিকে বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। বিটকয়েনের মূল্য ৬ হাজার ৬০০ ডলার বেড়ে ৭৫ হাজার ৯৯৯ ডলারে উঠেছে। এর মূল কারণ, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির পরাশক্তি বানানোর’ প্রতিশ্রুতি বলে জানা যায়।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
