এই সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার :বস্ত্র ও পাট মন্ত্রী
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।’
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি রূপগঞ্জ উপজেলা শাখা।
মন্ত্রী আরো বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করেছে। যে প্রধান শিক্ষক ১০ বছর আগে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পেতেন, এখন তারা ২৯ থেকে ৩০ হাজার টাকা বেতন পান।"
তিনি বলেন, ‘সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং তার ভবিষ্যত গঠনে একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিশুরা স্কুলে শিক্ষকদের কাছে থাকে ৬ ঘণ্টা আর বাকি ১৮ ঘণ্টা থাকে তার মায়ের কাছে। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা শীর্ষে।’
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিবরণ দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। বিএনপি-জামায়াতের আমলে যে শিক্ষক ৬ হাজার ১০০ টাকা বেতন পেতেন সেই শিক্ষকের বেতন ২৯ হাজার টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। দেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে বিভিন্ন খেলায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খেলাধুলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এক্ষেত্রে বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, মুড়াপাড়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা গ্রাহক মরহুম হুমায়ুন কবির মোল্লার মৃত্যু দাবীর ৫ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
