ঊনবাঙালের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫
ঊনবাঙালের বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫৩ম বিজয় দিবস। গত ১৩ ডিসেম্বর শনিবার "বিজয় দিবস ২০২৫" এ আয়োজনের উদ্বোধন করেন বর্ষীয়ান সঙ্গীত ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস। বাংলাদেশের শীর্ষ বুদ্ধিজীবী, চিন্তক এবং কবি ফরহাদ মজহার ভিডিও বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ঊনবাঙালের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রবাসে এই সংঠনের সাংস্কৃতিক আন্দোলনের প্রশংসা করেন।
কুইন্স পাবলিক লাইব্রেরির ফ্লাশিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কবি কাজী জহিরুল ইসলাম ও মুক্তি জহির। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কাজী জহিরুল ইসলামের গ্রন্থনা ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুলের নির্দেশনায় পরিবেশিত হয় এক ঘন্টার একটি গীতি-কাব্যালেখ্য "বিজয় একটি খোলা জানালা"। গীতি-কাব্যালেখ্যটিতে ৮টি গান, বেশ কিছু কবিতা এবং স্বাধীনতা যুদ্ধের পটভূমি সংবলিত বিবরণ ছিল যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। যে গানগুলো সন্নিবেশিত হয় সেগুলো হচ্ছে: নঈম গওহরের লেখা এবং সমর দাসের সুর করা "নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো", গোবিন্দ হালদারের লেখা এবং আপেল মাহমুদের সুর করা "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি", আপেল মাহমুদের লেখা ও সুর করা "তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে", খান আতাউর রহমানের লেখা ও সুর করা "এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা", কাজী জহিরুল ইসলামের লেখা এবং সুজিত মোস্তফার সুর করা, "রাঙা রাজপথ শত শহীদের রক্তের আলপনা", নজরুল ইসলাম বাবুর লেখা এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা "সব কটা জানালা খুলে দাও না", আবদুল লতিফের লেখা ও সুর করা "সোনা সোনা সোনা লোকে বলে সোনা" এবং গোবিন্দ হালদারের লেখা ও সমর দাসের সুর করা "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল"। এ ছাড়া গীতি-কাব্যালেখ্যটিতে ব্যবহৃত কবিতাংশগুলো নেওয়া হয়েছে কবি শামসুর রাহমান, কবি আল মাহমুদ, মার্কিন কবি অ্যালান গিন্সবার্গ এবং কবি কাজী জহিরুল ইসলামের কবিতা থেকে। এতে অংশগ্রহণ করেন: সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, বুলা আফরোজ, মোহাম্মদ শানু, নজরুল ইসলাম, রেজা কামাল, মুক্তি জহির, রেণু রোজা, রওশন হক, দেলোয়ারা কামাল, আবিদা সুলতানা, শাহীনূর নদী, চমক ইসলাম, আহসান হাবিব, দিমা নেফারতিতি, কাজী জহিরুল ইসলাম। তবলায় সঙ্গত করেন দেবু চৌধুরী।
শিল্পীরা শেষ গান " পূর্ব দিগন্তে সূর্য উঠেছে" গাইতে শুরু করলে দুই প্রজন্মের দুই মানুষ প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান এবং শিশু আরহাম বাংলাদেশের এক বিশাল পতাকা নিয়ে মঞ্চে উঠে আসেন। মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্মের মানুষ ফজলুর রহমান পতাকাটি নতুন প্রজন্মের আরহামের হাতে তুলে দেন এবং আরহাম তা দুই হাতে ডানে-বায়ে দুলিয়ে ওড়াতে থাকে। এই দৃশ্যে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে করতালি দিতে থাকেন।
অনুষ্ঠানে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের তিন শিল্পী দানিয়েল ইসলাম, ঋত্যুজা ব্যানার্জি এবং সৌভিত চৌধুরী বাংলা গান পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
স্বরচিত কবিতা পাঠ পর্বে অংশ নেন: কাজী জহিরুল ইসলাম, সজল আশফাক, সোহেল হামিদ, দেওয়ান নাসের রাজা, রওশন হক, রেণু রোজা, মিতা হোসেন, শাহীনূর শাণূ নদী, সালেহা ইসলাম এবং শেলী জামান খান।
বিখ্যাত কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন: জিএম ফারুক খান, দিমা নেফারতিতি, আহসান হাবিব, মোহাম্মদ শানু, জুবায়ের হোসেন এবং এম এ সাদেক।
সবশেষে ছিল ঊনবাঙালের শিল্পীদের একক ও দ্বৈত গানের পরিবেশনায় অংশ নেন: সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, ফারহানা তুলি, মোহাম্মদ শানু, বুলা আফরোজ, নজরুল ইসলাম, রেজা কামাল ও ইরামনি দেবী। সমাপনী বক্তব্যে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন ঊনবাঙালের উপদেষ্টা ও বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ফখরুল আলম।
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
