উবার-লিফটের কাছে ড্রাইভারদের পাওনা ৩২৮ মিলিয়ন ডলার
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫
- আবেদনের শেষ সময় ৩১ মার্চ
উবার-লিফটের কাছ থেকে পাওনা আদায়ের জন্য যেসব ড্রাইভার এখনো আবেদন করেননি, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স ড্রাইভারদের আবেদনের বিষয়ে সহযোগিতা করছে। যাদের ক্লেম আইডি রয়েছে, তারা ক্লেম আইডি দিয়ে আবেদন করতে পারবেন। যাদের ক্লেম আইডি নেই, তারা নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এ জন্য দুটি আইডি লাগবে। আইডি দ্বারা আবেদকারীর তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন, মোট ৯০ হাজারের বেশি ড্রাইভার উবার ও লিফটের কাছে অর্থ পাওনা ছিলেন। এর মধ্যে প্রথম দিকেই ৬০ হাজার ড্রাইভার আবেদন করেছেন এবং তাদের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। বাকি ৩০ হাজার ড্রাইভার শুরুতে আবেদন করেননি। তবে সম্প্রতি আরও ১০ হাজার জন আবেদন করেছেন। এখনো ২০ হাজার ড্রাইভার আবেদন করেননি। এর আগেও আমরা ড্রাইভারদের আবেদন করতে সহায়তা করেছি। কিন্তু তখন আমাদের কাছে ক্লেম আইডি নম্বর ছিল না। এখন আমাদের কাছে ক্লেম আইডি নম্বর আছে। কোনো ড্রাইভারের কাছে যদি তার কোনো তথ্য না-ও থাকে, সেই আইডি নম্বর দিয়ে আমরা ওই ড্রাইভারের সব তথ্য বের করতে পারব। তাই এখনো যারা আবেদন করেননি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের চুরি যাওয়া অর্থ আমরা ফেরত এনে দিতে পারব। এ জন্য ড্রাইভারদের হয়ে আমরা ক্লেম করব। ক্লেম করার সময় লিখতে হবে চেক, ভেনমো নাকি পেপলের মাধ্যমে ড্রাইভাররা পেমেন্ট পেতে চান।
তিনি আরও বলেন, উবার-লিফটের সঙ্গে যে সেটেলমেন্ট হয়েছিল, সেই সেটেলমেন্টের অর্থ ফেরত পাওয়ার জন্য ৩১ মার্চের মধ্যে আমাদের সহায়তা নিয়ে ড্রাইভাররা আবেদন করতে পারেন। আবেদন করতে আমরা তাদের সব রকম সহায়তা করছি। ড্রাইভারদের কেবল দুটি আইডি প্রয়োজন। আইডি দিয়ে তিনি তার স্ট্যাটাসও চেক করতে পারবেন। একজন ড্রাইভার কত ডলার পাবেন, কবে পাবেন সবকিছুই আমরা বের করতে পারব। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের অফিসে শনিবার ও শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ড্রাইভাররা আসতে পারেন। ফোনও করতে পারবেন। সঙ্গে নিয়ে আসতে হবে দুটি ফটো আইডি ও রিসিভ ফাইল। টিপু সুলতান বলেন, আমরা নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস এবং রাশ কনসাল্টিংয়ের সঙ্গে পাওনা আদায়ের বিষয়ে কাজ করছি।
সূত্র জানায়, উবারে ২০১৪ সালের ১০ নভেম্বর থেকে ২০১৭ সালের ২২ মে পর্যন্ত এবং লিফটে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩১ জুলাই পর্যন্ত যদি কোনো চালক গাড়ি চালিয়ে থাকেন, তাহলে তিনি এই অর্থ পাওয়ার যোগ্য হতে পারেন। যদি যোগ্য হন, তাহলে নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে উবার ও লিফটের সঙ্গে যে সেটেলমেন্ট করেছেন, সেখানে যোগ্য ড্রাইভাররা ৩২৮ মিলিয়ন ডলার থেকে অর্থ পাবেন। এ জন্য ড্রাইভারদের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। উল্লিখিত সময়ে উবার বা লিফট ড্রাইভারদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ নিয়েছিল, যা কিনা বিসিএফ সারচার্জ নামে নেওয়া হয়। সেলস ট্যাক্স ড্রাইভারদের কাছ থেকে নেওয়া হয়। এ ব্যাপারে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স, দ্য ইউনিয়ন অব উবার ও লিফট অ্যান্ড ইয়েলে ক্যাব ড্রাইভার্স অভিযোগ করে নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে। অ্যাটর্নি জেনারেলের অফিস পুরো ঘটনার বিষয় তদন্তপূর্বক সেটেলমেন্ট করে। ২০২৩ সালে উবার ও লিফটের সঙ্গে সেটেল করে অ্যাটর্নি জেনারেল ড্রাইভারদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ড্রাইভারদের কাছ থেকে বেআইনিভাবে এই অর্থ নেওয়া হয়েছিল।
সূত্র জানায়, ৯০ হাজারের মধ্যে ৬০ হাজার ড্রাইভার আবেদন করে ইতিমধ্যে তাদের অর্থ ফেরত পেয়েছেন। বাকি ৩০ হাজারের মধ্যে চার মিলিয়ন ডলারের ফাইল হয়েছে প্রায় চার হাজার ড্রাইভারের জন্য। আরও পাঁচ মিলিয়ন ডলারের জন্য কয়েক হাজার ড্রাইভার আবেদন করেছেন। বাকিরা এখনো আবেদন করেননি। যারা ফাইল করেননি, তারা তাদের পাওনা অর্থ ফেরত পাওয়ার জন্য ফাইনাল ডেডলাইন ৩১ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
