উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫
‘উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস’-এটি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসতে পারে। নতুন এই দলের নেতৃত্ব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকার থেকে বের হয়ে যেতে পারেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে বলে সরকারে আলোচনা রয়েছে।
নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁর অধীনে থাকা দুই মন্ত্রণালয়ের মধ্যে একটির দায়িত্বে উপদেষ্টা মো. মাহফুজ আলমকে দেওয়া হতে পারে বলে আলোচনা আছে। মাহফুজ এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হিসেবে শপথ নিলেও তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমান উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে।
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসান আরিফ মারা যাওয়ার পর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে কাউকে না দেওয়ায় রুলস অব বিজনেস অনুযায়ী ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার অধীনে চলে গেছে।
গত ৮ আগস্ট সরকার গঠনের পর ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন মুহাম্মদ ইউনূস। নিজের হাতে রাখেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে ধাপে ধাপে উপদেষ্টাদের হাতে নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন তিনি।
গত ২৭ আগস্ট একই সঙ্গে চারজন উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে দিয়ে নিজের হাতে থাকা মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন প্রধান উপদেষ্টা। গত ১০ নভেম্বর নতুন করে তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর তাঁদের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে অন্য উপদেষ্টাদের দপ্তরও বদলে দেন তিনি। এখন প্রধান উপদেষ্টার হাতে চারটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২২ জন উপদেষ্টা এখন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ও একজন বিশেষ দূত এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত একজন হাই রিপ্রেজেন্টেটিভ সরকারে রয়েছেন। এর বাইরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
