উপদেশ দিতে মনে রাখুন ছয়টি বিষয়
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
উপদেশ দেওয়া, উপদেশ গ্রহণ করা খুবই কল্যাণকর বিষয়। কখনো একটি সফল সুন্দর জীবনের পেছনের গল্পে সবচে কার্যকরী ভূমিকাটি থাকে মোক্ষম সময়ে কারো সুন্দর কিছু পদেশের। পবিত্র কুরআনে এই উপদেশকে খুবই গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে,
وَالْعَصْرِ . إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ . إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
“কসম সময়ের। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মাঝে রয়েছে। তবে তারা ব্যতীত, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে উপদেশ দেয় সত্যের এবং উপদেশ দেয় সবরের।” –সূরা আসর, আয়াত : ১-৩
অতএব, মানুষকে কল্যাণের উপদেশ দেওয়া মুমিনের জন্য ঈমানী দায়িত্বও বটে। আপনার দেওয়া উপদেশকে উদ্দিষ্ট ব্যক্তির জন্য যথোপযুক্ত ও আরও অধিক কার্যকরী করতে নিম্নোক্ত পাঁচটি বিষয় লক্ষ্য রাখুন।
এক. সুন্দর এবং ভদ্রভাবে কথাগুলো উপস্থাপন করুন। যখন আপনি নিজেই হতাশ অথবা রাগান্বিত তখন কাউকে উপদেশ না দেয়াই ভালো।
দুই. যাকে উপদেশ দিচ্ছেন তার ব্যাপারে ধৈর্য্যশীল হোন। ধৈর্য এক্ষেত্রে একান্ত প্রয়োজনীয়। যাকে পরামর্শ দিচ্ছেন সে হয়তো একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর আপনি এরমাঝে নতুন আরেকটি ব্যাপার নিয়ে আসলেন যা তাদের মনকে আরো ছোট করে দেয়। অথবা হতে পারে সে এই মুহূর্তে আপনার উপদেশ মেনে চলার জন্য প্রস্তুত না। তাই আপনার মতামত দেয়ার পরে ব্যাপারটা তার উপর ছেড়ে দিন। ধীরে ধীরে সে হয়তো আপনার কথাগুলো নিয়ে ভাববে এবং নিজের মাঝে একটা পরিবর্তন আনার চেষ্টা করবে।
তিন. গোপনীয়তা রক্ষা করুন এবং ব্যাপারটি নিয়ে অন্য কারো সাথে আলোচনা করবেন না। এই পয়েন্টটি উল্লেখ না করলেও হতো কিন্তু অনেক সময় দেখা যায় কোন ব্যাপারই শেষ পর্যন্ত গোপন থাকে না। আমরা অনেক সময় অন্যের কাছে পরামর্শ চাইতে দ্বিধাবোধ করার অন্যতম কারণ হলো আলোচনা টা অন্যকারো কাছে কোনভাবে পৌছে যেতে পারে এই ভয়।
চার. কোন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করার আগে আপনার যুক্তিগুলো সরাসরি তুলে ধরুন। কখনো অনুমাননির্ভর কোন কথা বলবেন না এবং যে বিষয়ে আপনার ধারনা নেই সে বিষয়ে উপদেশ দিবেন না।
পাঁচ. সময় বুঝে কথা বলুন। যখন আমরা কোন মুসলিম ভাইকে উপদেশ দেই তখন দেখা যায় বিষয়টির সাথে সম্পর্কিত নয় এমন অনেক অপ্রয়োজনীয় কথাও বলা হয়ে যায়। আমাদের উচিত নিজেদের যুক্তিগুলোকে সবচেয়ে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা।
ছয়. যে ব্যাপারে প্রচার করছেন তা নিজে অনুশীলন করুন। এ ব্যাপারটি আবশ্যকীয় হওয়া সত্ত্বেও সবচাইতে কম অনুসরণ করা হয়। যা আপনি নিজে পালন করেন না তা করার জন্য অন্যকে উপদেশ দিবেন না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন,
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلاَ تَعْقِلُونَ
“তোমরা কিভাবে মানুষকে সৎকর্মের ব্যাপারে নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে ভুলে যাও। অথচ তোমরা তো কিতাব পাঠ করো। তবুও কি তোমরা চিন্তা করো না?” –সূরা আল বাকারা, আয়াত : ৪৪
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
