উত্তর–পূর্ব ভারতের ৬ আসনে চলছে ভোট
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
উত্তর–পূর্ব ভারতের আসাম ও মণিপুরের ছয়টি লোকসভা আসনে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার এই ভোট গ্রহণে মোট ৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সকাল ১০টা পর্যন্ত কোনো বড় ধরনের গোলমালের খবর নেই।
নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি থাকায় পূর্ব ত্রিপুরা আসনে আগেই ভোট পিছিয়ে দেয় ভারতীয় নির্বাচন কমিশন। তাই সাতটির বদলে আজ উত্তর–পূর্বাঞ্চলের ছয় আসনে ভোট হচ্ছে।
আসামের শিলচর, করিমগঞ্জ, স্বশাসিত জেলা, নগাঁও ও মঙ্গলদৈ কেন্দ্রে ৬৯ লাখ ১০ হাজার ৫৯২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার ১৮০ জন।
আসামে ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয়েছে ১৬৯ কোম্পানি আধা সেনা। ৮ হাজার ৯৯২টি বুথের মধ্যে ১৩৭টি বুথই নারীদের দ্বারা পরিচালিত। এমনকি এই বুথগুলোর নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন নারীরাই।
নিয়োগ করা হয়েছে ৩৫ হাজার ৯৬৮ জন ভোটকর্মীকে। ভোটে নজরদারির জন্য ১৩৭টি ফ্লাইং স্কোয়াড ছাড়াও ১২৭টি স্পেশাল সার্বুলেন্স টিম এবং ১০৫টি ভিডিও সার্বুলেন্স টিমও থাকছে।
নির্বাচন কমিশনের তরফে ব্যাপক প্রচার চালানো হয় ভোটারদের বুথমুখী করার জন্য। বেশ কিছু বুথকে ভোটারদের কাছে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। ভোটকে ঘিরে উৎসবের পরিবেশ নিয়ে আসতেই সচেষ্ট কমিশন। তাঁদের স্লোগান, ‘গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন’।
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বেশি করে বুথমুখী হওয়ার আবেদন জানান। বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে বেশি করে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানান আসামের কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী। তবে কয়েকটি ক্ষেত্রে বৈদ্যুতিন ভোট যন্ত্রে বিভ্রাটের কথাও জানিয়েছেন তিনি।
উত্তর–পূর্ব ভারতে প্রথম দফার ভোটে ১৪টি কেন্দ্রে নির্বাচন হয় ১১ এপ্রিল। দ্বিতীয় দফায় ৬টি কেন্দ্রে আজ হওয়ার পর ২৩ এপ্রিল তৃতীয় দফায় ত্রিপুরার একটি ও আসামের ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ।
ভোট গণনা গোটা দেশে একসঙ্গে আগামী ২৩ মে। সেদিনই জানা যাবে উত্তর–পূর্বাঞ্চলের ২৫টি কেন্দ্রেরও ফলাফল।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
