উইকিপিডিয়ায় নিবন্ধ লিখবেন যেভাবে
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
অবাধ তথ্যপ্রবাহের যুগে উইকিপিডিয়ার সাথে সবাই কম-বেশি পরিচিত। বিশ্বের ৫ম শীর্ষ এ ওয়েবসাইটে বাংলাদেশের গ্রামীণ এক্কাদোক্কা, কানামাছি খেলা নিয়ে যেমন তথ্য রয়েছে; তেমনি তথ্য রয়েছে ইউরোপের ছোট দেশ মোনাকো নিয়েও। তবে যে জিনিসটি অনেকেই জানেন না তা হলো, বিশ্বের বিভিন্ন প্রান্তের বৈচিত্র্যময় এসব তথ্য যুক্ত হয় সম্পূর্ণ স্বেচ্ছাসেবায় এবং সেটি করতে পারেন যে কেউ! শুধু প্রয়োজন ইচ্ছাশক্তির।
অনেকেই নিবন্ধ তৈরির চেষ্টা করেন কিন্তু অনেক সময় দেখা যায়, কোন একটি নীতিমালা ভঙ্গের কারণে সেটি অপসারণ হয়ে যায়। পরবর্তীতে তারা আর লিখতে আগ্রহ পান না। উইকিপিডিয়া ইন্টারনেটের অন্য সব ওয়েবসাইট থেকে কিছুটা আলাদা প্রকৃতির। এখানে যে কেউ বিনা পয়সায় নিবন্ধ প্রকাশ করতে পারলেও কিছু নির্দিষ্ট বিষয় মেনে নিবন্ধ তৈরি করতে হয়।
একটি নিবন্ধ প্রকাশ করতে দুটি বিষয় মনে রাখা প্রয়োজন। প্রথমত, দেখতে হয় নিবন্ধের বিষয়টি বিশ্বকোষীয় তথ্যভান্ডারের জন্য উপযুক্ত কিনা। কোন বিষয় সম্পর্কে তথ্য যুক্ত করা যাবে এবং কোন বিষয় সম্পর্কে যুক্ত করা যাবে না, সেটি নির্ণয়ের জন্য উইকিপিডিয়ায় কিছু মানদণ্ড রয়েছে। যাকে উইকিপিডিয়াতে ‘উল্লেখযোগ্যতা নীতিমালা’ বলা হয়। যে কোন বিষয় অবশ্যই এই মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।
দ্বিতীয়ত, যখন কোন বিষয় যুক্ত করার মানদণ্ড পূরণ করে; তখন দেখতে হয় বিষয়টি নিয়ে লেখার জন্য যথেষ্ট তথ্য পাওয়া যায় কিনা। সে তথ্য প্রমাণে গ্রহণযোগ্য তথ্যসূত্র আছে কিনা। যদি থাকে, তাহলেই কেবল কোন বিষয় উইকিপিডিয়ায় যুক্ত করা যায়। অন্যথায়, কোন বিষয়ের ভুক্তি তৈরি করা হলে সেটি অপসারণ করে দেওয়া হয়।
যে বিষয়গুলো পরিহার করতে হয়
• উইকিপিডিয়ার সব নিবন্ধ নিরপেক্ষ ভঙ্গিতে উপস্থাপন করতে হয়। অর্থাৎ নিজের মতামত দেওয়া যায় না, শুধু তথ্যমূলক অংশটিই যুক্ত করতে হয়।
• যে কোন বিষয়ের নিবন্ধে, বিশেষ করে ব্যক্তির নিবন্ধে যে কোন ধরনের বিশেষণ, তোষামোদে বাক্য বা সম্মানসূচক শব্দ পরিহার করতে হয়।
• উইকিপিডিয়া মুক্ত হওয়ায় লেখার সময় অন্য যে কোন উৎস থেকে হুবহু বা সরাসরি লেখা কপি করে যুক্ত করা যায় না। তবে, উৎস গ্রহণযোগ্য হলে সেটিকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু লেখা হতে হয় নিজের ভাষায়।
উপরের বিষয়গুলো মেনে যে কেউ উইকিপিডিয়ায় যে কোন বিষয়ে নিবন্ধ প্রকাশ করতে পারেন। একটি নিবন্ধ তৈরি হওয়ার পর সেটি সরাসরি প্রকাশ হয়ে যায়। তবে যখনই কোন নতুন নিবন্ধ তৈরি হয়, প্রায় সাথে সাথেই অন্য কোন অভিজ্ঞ অবদানকারী সেটি পর্যালোচনা করে থাকেন। যদি কোন নতুন নিবন্ধ এসব নীতিমালা অনুসরণ না করে, কেবল তখনই একজন প্রশাসক নিবন্ধটি অপসারণ করেন বা প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন করেন।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
