ই-কমার্স: বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ বেড়েছে বাংলাদেশে
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
বাজারে গিয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে শাড়ি, গহনা, জুতা, প্রসাধনী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার অভ্যাস দিন দিন পাল্টাচ্ছে মানুষের। ব্যস্ততা বাড়ায় এখন মোবাইল কিংবা কম্পিউটারে বসে পণ্য বেছে নিয়ে এক ক্লিকেই দিয়ে দেওয়া যায় অর্ডার। পণ্য চলে আসে ঘরে বিক্রেতার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই। খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বাজার তো আছেই, চাইলে কিনে ফেলা যায় বাড়ি, গাড়ি, বিমান বা ট্রেনের টিকিটসহ যা দরকার সব কিছু। অনলাইনে কেনাকাটার এই বিষয়টিকেই বলা হয় ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি নির্ভর এই সেবা গ্রহণের পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এদেশেও দিন দিন জনপ্রিয় হচ্ছে অনলাইনে কেনাকাটা।
সম্প্রতি আঙ্কটাড (বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বব্যাপী ই-কমার্সের বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। এই হিসাবের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকলেও দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সংগঠন ই-ক্যাব বলছে বাংলাদেশে এই বিক্রির পরিমাণ আরও বেশি। আঙ্কটাডের দেওয়া তথ্যের প্রায় দ্বিগুণ, ২৫ শতাংশ।
প্রসঙ্গত, ১-৫ এপ্রিল বৈশ্বিকভাবে ই-কমার্স সপ্তাহ পালন করা হয়। আর বাংলাদেশে পালিত হয় ৭-১৪ এপ্রিল। আর ই-কমার্স দিবস পালন করা হয় ৭ এপ্রিল।
আঙ্কটাড বৈশ্বিক ই-কমার্স সপ্তাহ পালনকালে এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৭ সালে ‘গ্লোবাল ই-কমার্স সেল’ ১৩ শতাংশ বেড়েছে যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২৯ ট্রিলিয়ন ডলার। যদিও ইন্টারনেটের বেশিরভাগ ক্রেতাই দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনে থাকে। তবে ২০১৫ সালে ই-কমার্সের মাধ্যমে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৫ এবং ২০১৭ সালে ২১ শতাংশ। এই প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের বাজারের ওপর ভিত্তি করে।
ফলে দেশের গণ্ডি পার হয়ে বিজনেস টু কনজিউমার বা বি-টু-সি সেল পৌঁছে গেছে ৪১২ বিলিয়ন ডলারে। এক্ষেত্রে আগের বছরের চেয়ে বিক্রি বেড়েছে ৪ শতাংশ। এ সম্পর্কে ইউএনসিটিএডি (বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন)-এর মহাসচিব মুখিসা কিতুইয়ি বলেন, ‘এসব সংখ্যা দেখেই বোঝা যায় যে রফতানির সুযোগ তৈরি করছে ই-কমার্স।’ তিনি প্রশ্ন করেন, ‘কিন্তু প্রশ্ন হলো উন্নয়নশীল দেশগুলো কী এই সুযোগ লুফে নিতে তৈরি আছে?’ তিনি জানান, বিষয়টি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্থায়ী সদর সফতরে ১ এপ্রিল থেকে শুরু হওয়া ‘ই-কমার্স সপ্তাহে’ আলোচনা করা হবে।
এবারের ই-কমার্স সপ্তাহে অংশগ্রহণকারী হিসেবে থাকছে ১২০টি দেশের এক হাজারেরও বেশি ব্যবসায়ী। ‘ফ্রম ডিজিটালাইজেশন টু ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মতো এই বৈশ্বিক আসর বসেছে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
ই-কমার্সের বিষয়ে জানতে চাইলে দেশের সফটওয়্যার ও সেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিস’র সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশে ই-কমার্সের আরও প্রসার হওয়া উচিত, বিক্রি বাড়া উচিত। আমাদের সেই ধরনের পোটেনশিয়াল আছে। তবে তিনটি সমস্যা রয়েছে এই খাতে। সমস্যা তিনটির সমাধান করা গেলে এই খাতের বাজার আরও বাড়বে।’ তিনি জানান, সমস্যা তিনটির একটি হলো ইন্টারনেটের অপ্রতুলতা। দেশের সব জায়গায় ইন্টারনেট পৌঁছানো গেলে ই-কমার্সের আকার বড় হবে। ব্যাংকগুলোর অতি সতর্ক অবস্থান ই-কমার্সের প্রসারে বড় বাধা। দেশের ক্রেডিট কার্ডের সংখ্যা কম উল্লেখ করে আলমাস কবীর বলেন, ‘ব্যাংকগুলোর আরও নমনীয় হওয়া দরকার। চাইলে ব্যাংকগুলো প্রি-পেইড কার্ড বাজারে ছাড়তে পারে। এতে ব্যাংকগুলোর ঝুঁকি কমবে। পণ্য ও সেবা ডেলিভারির সিস্টেম আরও উন্নত করতে হবে। সম্প্রতি ই-কমার্সের সঙ্গে ডাকঘর যুক্ত হয়েছে। ফলে আগামীতে পণ্য পৌঁছানোর বিষয়টি আরও দ্রুত হবে। ফলে ই-কমার্স বাড়বে দেশে।’
এদিকে ই-ক্যাব (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) –এর সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ তমাল বলেন, ‘২০১৭-২০১৮ সালে দেশে ই-কমার্সের বিক্রি বেড়েছে ২৫ শতাংশ। বৈশ্বিক ই-কমার্স সপ্তাহ উপলক্ষে ই-ক্যাব কী করছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী ডাকঘরগুলোর সঙ্গে যৌথভাবে ই-কমার্স মেলা করছি। আমাদের বিশেষ দুটি আয়োজন থাকবে। ৭ এপ্রিল রাজশাহীতে এবং ১৩ এপ্রিল সিলেটে ই-কমার্স মেলায় বিশেষ আয়োজন থাকবে দর্শনার্থীদের জন্য।’ মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে মেলা হওয়ায় গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে।
এরই মধ্যে কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দেশীয় বাজার নষ্ট করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। বাজারদরের চেয়ে কম দামে ই-কমার্স সাইটে পণ্য বিক্রি করছে। এভাবে চলতে থাকলে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো টিকতে পারবে না। এরই মধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে বাজারে।
এসব বিষয়ে জানতে চাইলে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুম ডট কমের নির্বাহী চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘দেশে ই-কমার্সের বাজার আকার আরও বড় হওয়া উচিত। বছরে বছরে দেশের ই-কমার্স খাতের প্রবৃদ্ধি হলেও এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলো বিশাল অংকের বিনিয়োগ করে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তাদের মূল উদ্দেশ্য বাজার থেকে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বিতাড়িত করা। এটা করতে পারলে বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এ দেশে জাঁকিয়ে ব্যবসা করতে পারবে। ই-কমার্স নীতিমালা পুরোপুরিভাবে না মানায় এই সমস্যা হচ্ছে।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
