ইসরায়েলকে বাদ দিয়ে মানচিত্র প্রকাশ নিউজিল্যান্ডের ওয়েবসাইটের
প্রকাশিত: ২১ জুন ২০১৯
দখলদারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র প্রকাশ করেছে নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট ‘ইমিগ্রেশন নিউজিল্যান্ড’। মানচিত্রটিতে ইসরায়েল না থাকলেও ফিলিস্তিন ঠিকই ছিল।
এ ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় এরইমধ্যে সেই ওয়েবসাইটটি মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ পত্রিকা জেরুজালেম পোস্ট।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড হলো নিউজিল্যান্ডের বাণিজ্য, উদ্ভাবন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা। সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ, ট্রাভেল ভিসা ইস্যু করা ও নিউ জিল্যান্ডে অভিবাসন সংক্রান্ত ব্যবস্থাপনার কাজগুলো করে থাকে এটি। সংস্থাটির নিউজিল্যান্ড ইমিগ্রেশন নামে একটি ওয়েবসাইট রয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইমিগ্রেশন নিউজিল্যান্ডে একটি ফ্যাক্ট শিট প্রকাশিত হয়। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রও প্রকাশ হয়, যেখানে ইসরায়েল অস্তিত্বহীন। ফ্যাক্ট শিটে নিউজিল্যান্ডে থাকা ফিলিস্তিনি অভিবাসীদের তথ্য দেওয়া হয়। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী উল্লেখ করা হয় সেখানে। ওই ওয়েব পেজটিতে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েল আরোপিত অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গও টানা হলেও এর বিস্তারিত ছিল না। ফ্যাক্ট শিটে আরও বলা হয়, দ্বিতীয় ইন্তিফাদার সময় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে ইসরায়েল।
মানচিত্রটি প্রত্যাহারের দাবি জানিয়ে নিউ জিল্যান্ডের ইসরায়েল ইন্সটিটিউটের পরিচালক অ্যাশলে চার্চ তার বিবৃতিতে বলেন, ‘খুব সম্প্রতি পুরোপুরি আধুনিক ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে মিলিয়ে দিয়ে সুস্পষ্টভাবে ভুল করা হয়েছে। এটি অবিশ্বাস্যরকমের আক্রমণাত্মক ঘটনা। এটি নিউজিল্যান্ড ইমিগ্রেশনে স্কটল্যান্ড ও ওয়েলসকে বাদ দিয়ে যুক্তরাজ্যের মানচিত্র প্রদর্শন এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জকে সম্পূর্ণরূপে ইংল্যান্ড হিসেবে উল্লেখ করার শামিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের অভিবাসন মন্ত্রীর উচিত অবিলম্বে আক্রমণাত্মক ওই ছবির জন্য ক্ষমা চাওয়া এবং এর মধ্য দিয়ে যে সরকারের নীতিমালা প্রভাবিত হচ্ছে না তা নিশ্চিত করা। ওয়েবসাইটটি মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না, এমনটা নিশ্চিত করে ইমিগ্রেশন নিউ জিল্যান্ডকে বিবৃতি দিতে হবে। এ ঘটনায় কে বা কারা দায়ী তা খুঁজে বের করতে তদন্ত করতে হবে এবং এ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, ওই ওয়েব পেজটি এরইমধ্যে মুছে ফেলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর স্ক্রিন শট ছড়িয়ে পড়েছে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
