ইলিশের দাম ইচ্ছে মতো
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। একটা সময় ছিল পহেলা বৈশাখ মানেই সকালে উঠে পান্তা ভাতের সঙ্গে ইলিশ ভাজা খাওয়া। তবে ২০১৭ সাল থেকে এ রীতিতে কিছুটা ভাটা নামে।
এরপরও পহেলা বৈশাখ কেন্দ্রিক ইলিশের দাম বাড়ার প্রবণতা থেমে থাকেনি। গত ২ বছরের তুলনায় এবার রাজধানীর বাজারগুলোতে পহেলা বৈশাখ কেন্দ্রিক ইলিশের দাম তুলনামূলক বেশি বেড়েছে। এ দাম বাড়ার পালে হাওয়া লাগিয়েছে কিছু কিছু সুপার শপ। বাজারে ইলিশ যে দামে বিক্রি হচ্ছে সুপার শপে বিক্রি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ দামে। আবার বাজার ভেদে ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে ইলিশ।
রামপুরায় অবস্থিত স্বপ্নের সুপার শপে গিয়ে দেখা যায়, প্রতি পিস ইলিশ বিক্রি করা হচ্ছে ১৫০০ টাকা করে। একই আকারের ইলিশ রামপুরা বাজারে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীতে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
ইলিশের দামে এমন তারতম্যের বিষয়ে জানতে চাইলে স্বপ্নের এক বিক্রয় কর্মী বলেন, ‘বৈশাখ উপলক্ষে ইলিশের দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের সব পণ্যের দাম রেট করা। আমাদের যে দামে বিক্রি করতে বলা হয়েছে আমরা সে দামে বিক্রি করি। আমাদের কাছে ক্রেতাদের দরদাম করে কিছু কিনতে হয় না। ক্রেতাদের সামনে প্রকাশ্য মূল্য তালিকা থাকে। ক্রেতারা সেই মূল্য দেখেই কেনেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বাজারগুলোতে এবার বৈশাখ কেন্দ্রিক ইলিশের দাম বাড়লেও ২০১৭ ও ২০১৮ সালে ইলিশের দাম স্বাভাবিক ছিল।
২০১৭ সালের ১১ এপ্রিলে এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’ এ সময় প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের খাদ্য তালিকা হিসেবে- খিচুড়ি, সবজি, মরিচ ভাজা, ডিম ভাজা ও বেগুন ভাজার কথা উল্লেখ করেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ওই আহ্বানের কারণে ২০১৭ ও ২০১৮ সালে বৈশাখ কেন্দ্রিক ইলিশের চাহিদা কিছুটা হলেও কমে যায়। সেই সঙ্গে ইলিশের ঊর্ধ্বমুখী দামেও ছেদ পড়ে। তবে দুই বছর বিরতি দিয়ে এবার আবার ইলিশের দাম বেড়েছে।
শুক্রবার সকালে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বাজারটির ব্যবসায়ীরা ৮০০-৯০০ গ্রাম আকারের ইলিশ বিক্রি করছেন ১৪০০-১৫০০ টাকা পিস, যা গত বছর ছিল ৮০০-৯০০ টাকা। ৬০০-৭০০ গ্রামের ইলিশ বিক্রি করছেন ৮০০-৯০০ টাকা পিস, যা গত বছর ছিল ৪০০ থেকে ৫০০ টাকা। আর ৩৫০-৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ৮০০-৯০০ টাকা জোড়া, যা গত বছর ৮০০ টাকা হালি ছিল।
কথা হয় বাজারটির মাছ ব্যবসায়ী সুকুমারের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি কারওয়ান বাজারে এক যুগ ধরে মাছের ব্যবসা করছি। প্রতিবারই দেখেছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে মার্চের মাঝামাঝি সময় থেকেই ইলিশের দাম বহুগুণে বেড়ে যায়। তবে গত দুই বছর বৈশাখের সময় ইলিশের দাম একটুও বাড়েনি বরং কমে গিয়েছিল। দুই বছর বিরতি দিয়ে ইলিশের দাম এবার কিছুটা বেড়েছে। তবে বৈশাখ কেন্দ্রিক আগে যেমন ইলিশ বিক্রি হতো এখন তেমনটা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় এবার ইলিশের দাম প্রায় দ্বিগুণ এটা সত্য। কিন্তু এখন যে ইলিশ দেড় হাজার টাকায় বিক্রি করছি ২০১৭ সালের আগে এসব ইলিশ বৈশাখে বিক্রি হতো আড়াই থেকে তিন হাজার টাকায়।’

এ ব্যবসায়ী বলেন, ‘বৈশাখ উপলক্ষে এক সময় আমরা দুই তিন মাস ধরে ফ্রিজে ইলিশ সংরক্ষণ করতাম। গত দুই বছর ফ্রিজে ইলিশ রেখে অনেকেই ধরা খেয়েছেন। এ কারণে এবার মজুদের পরিমাণ কম। আবার জেলেদের জালে এখন ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে বাজারে ইলিশের সরবরাহ তুলনামূলক কম, এ কারণে হয়তো এবার ইলিশের দাম কিছুটা বেড়েছে।’
বাজারটির আকের ব্যবসায়ী তারা মিয়া বলেন, ‘এখন বাজারে সব থেকে বড় আকারের যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি । দুই মাস আগে এ আকারের ইলিশ বিক্রি করেছি ৮০০-১০০০ টাকা পিস। আর এখন বিক্রি করছি ১৪০০-১৫০০ টাকায়।’
বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বাড়ার কথা জানান যাত্রাবাড়ী ও রামপুরার ব্যবসায়ীরাও। যাত্রাবাড়ীতে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ব্যবাসায়ীরা বিক্রি করছেন ১৩০০-১৪০০ টাকা পিস। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৭০০-৮০০ টাকা।
রামপুরার ব্যবসায়ীরা ৮০০-৯০০ গ্রামের ইলিশ বিক্রি করছেন ১৫০০-১৬০০ টাকা পিস। ৬০০-৭৫০ গ্রামের ইলিশ বিক্রি করছেন ৯০০-১০০০ টাকা। আর ৩০০-৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা পিস।
যাত্রাবাড়ীর ব্যবসায়ী সুবল বলেন, ‘গত দুই বছরের তুলনায় এবার ইলিশের দাম একটু বেশি। তবে বৈশাখ কেন্দ্রিক ইলিশের বিক্রি খুব বেড়ে গেছে তা নয়। একসময় বৈশাখ উপলক্ষে যে পরিমাণ ইলিশ বিক্রি হতো এখন তার অর্ধেকও হচ্ছে না।’
বৈশাখে ইলিশ বিক্রি কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গত বছরের আগের বছর প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আহ্বানে বিভিন্ন মাধ্যম থেকে ইলিশ না খাওয়ার ঘোষণা আসে। এতে ইলিশের বিক্রি কমে যায়। এর রেশ এখনো রয়েছে।’
রামপুরার ব্যবসায়ী সুমন বলেন, ‘এবার বৈশাখ উপলক্ষে ইলিশের দাম কিছুটা বেড়েছে তবে অস্বাভাবিক বাড়েনি। ছোট ইলিশের দাম হালিতে একশ’ থেকে দেড়শ’ টাকার মতো বেড়েছে। তবে বড় ইলিশের দাম তুলনামূলক একটু বেশি বেড়েছে। বড় ইলিশের দাম দুই মাসের ব্যবধানে পিসে বেড়েছে ৩০০ টাকার মতো।’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
