ইলন মাস্ককে ডিপোর্ট করার দাবি
হাসান মাহমুদ
প্রকাশিত: ৭ জুন ২০২৫
# বিলিয়ন বিলিয়ন ডলার সরকারি ভর্তুকি বাতিলের হুমকি ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও তাঁর সদ্য সাবেক উপদেষ্টা ইলান মাস্ককে ঘিরে সরকারের ‘ইনার সার্কেলে’ ব্যাপক আলোড়ন চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইলান মাস্কের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের ফেডারেল সুবিধা কাটছাঁট করা প্রয়োজন। এদিকে গতকাল দুপুরে হোয়াইট হাউসের সাবেক প্রভাবশালী কর্মকর্তা স্টিভ ব্যানন-এর বক্তব্য বিভিন্ন মিডিয়ায় অতি গুরুত্বসহকারে প্রকাশিত হয়। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ইলন মাস্কের ‘ইমিগ্রেশন অবস্থা’ তদন্ত করার এবং তাকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য ইলান মাস্ক দক্ষিণ আফ্রিকার নাগরিক। স্টুডেন্ট ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে সরকারের প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করা স্টিভ ব্যানন গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, ‘তাদের উচিত ইলান মাস্কের অভিবাসন অবস্থা আনুষ্ঠানিক তদন্ত শুরু করা। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সে একজন অবৈধ বিদেশী এবং তাকে অবিলম্বে দেশ থেকে নির্বাসন করে দেওয়া উচিত’। ব্যানন আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের উচিত মাস্কের কথিত ড্রাগ ব্যবহারের তদন্ত করা। তদন্ত চলাকালীন মাস্কের নিরাপত্তা ছাড়পত্র স্থগিত করা উচিত এবং ফেডারেল সরকারের সাথে তার বিভিন্ন সংস্থার চুক্তিও বাতিল করা উচিত বলে পরামর্শ দেন স্টিভ ব্যানন।
টেসলার মালিক বিলিয়েনিয়ার ইলান মাস্ককে গতকাল বৃহস্পতিবার হুমকি দিয়ে ট্রুথ সোশ্যাল-এ কঠিন বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজে ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর তাঁর সঙ্গে ইলান মাস্কের মধুরপর্ব শেষ হয়ে যায় এর আগেই। বাজেট বিলের সমালোচনার ২৪ ঘন্টার মধ্যেই ইলান মাস্ক ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন। এ কারণে মাস্ক যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের ‘ফেডারেল সুবিধা’ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। তা এখন প্রায় নিশ্চিত।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ গতকাল বৃহস্পতিবার লিখেছেন, ‘আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইলানের সংস্থাগুলোতে সরকারী ভর্তুকি ও চুক্তি বাতিল করা। আমি সব সময় ভেবে অবাক হতাম বাইডেন তা করেননি।’
প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের সংস্থাগুলির জন্য ফেডারেল অর্থায়নে কাটছাঁট করার হুমকি দিয়েছেন। সাবেক উপদেষ্টা ইলান মাস্কের সাথে রাষ্ট্রপতি ট্রাম্পের সম্পর্কের চরম অবণতি ঘটে গেল বৃহস্পতিবার। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলান মাস্কের সংস্থাগুলির জন্য ফেডারেল অর্থায়নের ‘বিলিয়ন বিলিয়ন’ ডলার হ্রাস করে দিতে পারেন। মাত্র কয়েক মাস আগে ইলান মাস্ক একটি লাল রঙের টেসলা ট্রাম্পের কাছে বিক্রি করেছিলেন। সেদিন তারা দু’জন টেসলায় চড়ে অনেক আনন্দঘন সময় কাটিয়েছেন। সকল মহলকে তাক লাগিয়ে তাদের এই মধুময় সময় সহসাই শেষ হয়ে যায়।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
