সোমবার   ০১ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩   ১৫ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১২

ইরান যুদ্ধে হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ১ জুন ২০২৬  

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-মার্কিন যুদ্ধে বিশ্বব্যাপী সৃষ্ট সংকট কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। তবে, ইরানের সঙ্গে সম্মুখ যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে যার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। পেন্টাগনের পক্ষ থেকে এই যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন মার্কিন ডলার দাবি করা হয়েছে। এই সামরিক ব্যয় নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেক বিশ্লেষক।

এদিকে, দুই দেশের মধ্যে ৬০ দিনের নড়বড়ে যুদ্ধবিরিত চলমান থাকলেও গতকাল পর্যন্ত ইরানের বন্দর আব্বাসে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এসব হামলাকে ‘আত্মরক্ষামূলক হামলা’ বলে বর্ণনা করা হয়েছে।

এমন যুদ্ধাবস্থার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনের প্রকাশিত হতাহত সেনাসদস্যের সংখ্যা প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম। এক মার্কিন সরকারি কর্মকর্তা এটিকে ‘হতাহত সংখ্যা গোপনের চেষ্টা’ বলে অভিহিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস ও প্রেসিডেন্টকে পাঠানো রিপোর্টে পরিচিত অনেক হতাহত সেনাসদস্যের তথ্য অন্তর্ভুক্ত করেনি ডিফেন্স ক্যাজিয়্যালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন যুক্তরাষ্ট্রের নিহত ও আহতের মোট সংখ্যা ছিল ৩৮৫। যুদ্ধবিরতির পর এই সংখ্যা ধীরে ধীরে বেড়ে ৪২৮ এ পৌঁছায়।

কিন্তু ২১ এপ্রিল কোনো ব্যাখ্যা ছাড়াই আহত সেনাসদস্যের সংখ্যা ১৫ জন কমিয়ে মোট হতাহতের সংখ্যা ৪১৩ দেখানো হয়। এরপর থেকে আবার সংখ্যা বাড়তে থাকে। মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত মার্কিন সেনা নিহত সংখ্যা একজন বেড়েছে এবং আহতের সংখ্যা ৪০৯-এ পৌঁছেছে। এতে মোট হতাহতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪২৩ জনে।

মার্কিন নেভাল সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে ১৩ জন সেনাসদস্য যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং একজন সেনাসদস্য যুদ্ধবহির্ভূত চিকিৎসাজনিত কারণে মারা যান।

তবে, পেন্টাগনের প্রকাশিত নিহতদের তালিকায় একজন সেনার নাম না থাকা নিয়ে সন্দেহ আরও দানা বাঁধে। ওই সেনা সদস্যের নাম সোরফ্লি দাভিয়োস। নিউইয়র্ক আর্মি ন্যাশনাল গার্ডের এই কর্মকর্তা ৬ মার্চ কুয়েতের ক্যাম্প বুহেয়ারিং ঘাঁটিতে দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মারা যান বলে জানা যায়।

তার মৃত্যু বিভিন্ন সরকারি ও সামরিক অনুষ্ঠানে স্বীকৃত হলেও আনুষ্ঠানিক হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিসিএএস যুদ্ধক্ষেত্রের বাইরের মৃত্যুর হিসাব রাখলেও যুদ্ধবহির্ভূত (নন কমব্যাট) আহত বা অসুস্থ সেনাসদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করেনি। উদাহরণ হিসেবে মার্চে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্ট ও আঘাতপ্রাপ্ত ২০০ জনের বেশি সেনার তথ্য সরকারি হিসাবের বাইরে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

একইভাবে, ইউএসএস আব্রাহাম লিংকন-এ দায়িত্ব পালনকালে আহত হওয়া এক নাবিকের ঘটনাও আনুষ্ঠানিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই সংখ্যা বৃদ্ধির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা ইমাম মোজতবা খামেনি এক বিবৃতিতে দাবি করেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন, সময়ের চাকা পেছনে ফেরে না এবং এই অঞ্চলের দেশ ও ভূখণ্ড আর মার্কিন ঘাঁটিগুলোর ঢাল হিসেবে কাজ করবে না। যুক্তরাষ্ট্রের জন্য এখন আর এ অঞ্চলে নিরাপদ সামরিক ঘাঁটি বা আগ্রাসনের স্থান অবশিষ্ট নেই। তারা প্রতিদিনই তাদের আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়।

এরপর আরেক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প। এরপর গত ২৪ মে দুই দেশের মধ্যে আরও ৬০ দিনের যুদ্ধ বিরতি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর