ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬
নতুন এক জাতীয় জরিপে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লড়াই করার মতো ছিল না। মতামত প্রকাশকারীর সংখ্যার হার জুলাইয়ের তুলনায় আরও ৫ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাসোসিয়েটেড প্রেস এনওআরসিসেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে ৭১ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট।
জরিপে অর্থনীতি নিয়েও মার্কিন নাগরিকদের উদ্বেগের চিত্র উঠে এসেছে। প্রায় অর্ধেক উত্তরদাতা গাড়িতে জ্বালানি কেনার খরচ বহন করা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। জুলাইয়ে এ হার ছিল ৩৯ শতাংশ। একইভাবে, প্রায় অর্ধেক মানুষ খাবারের খরচ বহন করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
এমন পরিস্থিতিতে ট্রাম্প নির্বাচন প্রচারণা শুরু করেছেন। রিপাবলিকান দলের সমর্থকদের ঐক্যবদ্ধ করতে তিনি টেক্সাস ও ওকলাহোমায় প্রচারণা চালিয়েছেন। ইরান যুদ্ধের পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাব নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের প্রায় দুই তৃতীয়াংশ মনে করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার জন্য এমন কিছু কারণ দায়ী, যা ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। তবে, প্রায় এক তৃতীয়াংশ মনে করেন মূল্যবৃদ্ধির সঙ্গে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও বানিজ্যনীতির সরাসরি সম্পর্ক রয়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেকের বেশি মানুষ বলেছেন, ২০২৫ সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনীতি ও সামগ্রিক দেশের পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান যুদ্ধ তার দলের ওপর নভেম্বরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রভাব ফেলবে কিনা। জবাবে তিনি বলেন, এটা সম্ভব। এর ফলে উপকার হওয়া উচিত কারণ, ইরানের কাছে পারমানবিক অস্ত্র থাকবে না।
জরিপের নেতিবাচক ফলাফল নিয়ে তাকে প্রশ্ন করা হলে ট্রাম্প জরিপ পরিচালনাকারীদের সমালোচনা করেন। তিনি বলেন, জরিপ পরিচালনাকারীরা দুর্নীতিগ্রস্থ এবং খারাপ ফলাফল দেখানো জরিপগুলো ভুয়া। ট্রাম্প আরও বলেন, বর্তমানে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ২০ পয়েন্টের ব্যবধানে জয়ী হবেন।
সূত্র: আল-জাজিরা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
