ইরানের প্রথম নারী মুষ্টিযোদ্ধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
সাদাফ খাদেম। ইরানের প্রথম নারী মুষ্টিযোদ্ধা। কিন্তু তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ফ্রান্স থেকে নিজ দেশে ফেরার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। চলতি সপ্তাহেই ইরানি বংশোদ্ভূত ফরাসি প্রশিক্ষককে সঙ্গে নিয়ে তেহরানে ফিরে আসার কথা ছিল তাঁর।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সাদাফ খাদেম চলতি সপ্তাহেই ইরানে ফেরার পরিকল্পনা করেছিলেন। এর মধ্যে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ পরিস্থিতিতে দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।
সাদাফ খাদেমের বিরুদ্ধে কোন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত না হলেও ফ্রান্সের একটি ক্রীড়া পত্রিকাকে তিনি বলেছেন, একজন বক্সার হিসেবে শর্টস ও স্লিভলেস পোশাক পরতে হয় তাঁকে। ইরানে নারীদের পরিধেয় পোশাকের প্রচলিত বিধি লঙ্ঘনের জন্যই সম্ভবত তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ‘আমি যে পোশাক পরে রিংয়ে নামি, তা সারা বিশ্বের কাছে খুব স্বাভাবিক। আমার প্রশিক্ষক একজন পুরুষ এবং আমি হিজাব পরি না। এগুলোই হয়তো অপরাধ।’
তবে এমন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কি না, সে বিষয়ে ইরান সরকার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১৩ এপ্রিল ফ্রান্সের রয়াঁ শহরে ফরাসি বক্সার অ্যান শোভিনের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন সাদাফ খাদেম। সে সময় তাঁর পরনে ছিল সবুজ শার্ট, লাল শর্টস ও সাদা কোমরবন্ধনী, যা ইরানের জাতীয় পতাকার রং। দেশে ফেরার পর তাঁকে একজন ‘বীরের’ মতো বরণ করা হবে বলে আশা করেছিলেন তিনি। কিন্তু এখন উল্টো গ্রেপ্তারি পরোয়ানার কারণে তাঁর দেশে ফেরাই অনিশ্চিত হয়ে পড়েছে। একজন বক্সার হিসেবে ২৪ বছর বয়সী সাদাফ খাদেমকে বিভিন্ন দেশে ছুটতে হয়। তাঁকে লড়তে হয় বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। কিন্তু ইরানের ক্রীড়া কর্তৃপক্ষের চাওয়া হলো প্রতিযোগিতাগুলোয় রেফারি থেকে শুরু করে বিচারক—সবাইকে হতে হবে নারী। বলার অপেক্ষা রাখে না, এই চাওয়া সাদাফের আন্তর্জাতিক পর্যায়ের বক্সিংয়ে অংশ নেওয়া ভীষণ জটিল করে তুলেছে।
দেশে ফেরার জন্য সাদাফ খাদেম ও তাঁর প্রশিক্ষক ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক মাহেয়ার মনশিপোর প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে গেলে তাঁরা জানতে পারেন, তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন মাহেয়ার মনশিপোর একই সঙ্গে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীর উপদেষ্টাও। তাঁদের দুজনের নামেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে স্থানীয় পত্রিকাকে তিনি জানান।
এ বিষয়ে প্যারিসের নিযুক্ত ইরানের দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, সাদাফ খাদেমের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না বা তিনি নিজেই দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
