ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩
ইরাকে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন। আজ মঙ্গলবার এ হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়েছে বাগদাদ। ইরাকের ‘সার্বভৌমত্বের ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’ উল্লেখ করে দেশটির সরকার বলেছে, এতে করে দুই দেশের সম্পর্কের ক্ষতি হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আড্রিয়েন ওয়াটসন বলেন, শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর তিনটি স্থাপনাসহ কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ওই সব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানো হতো।
গতকাল সোমবার ইরাকের এরবিল বিমানঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর হামলার জবাবেই আজকের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কাতাইব হিজবুল্লাহর হামলায় তিন মার্কিন সেনা আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
অস্টিন বলেন, মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে প্রয়োজনীয় মাত্রায় হামলা চালানো হবে। নিজেদের লোকজন ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে এ অঞ্চলে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রবাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা হয়েছে। জবাবে ইরাক ও সিরিয়ায় ইরানপন্থীদের বিভিন্ন স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে গতকাল সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হন। রাজধানী দামেস্কের বাইরে ওই হামলা চালানো হয়। সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন সাইদ রাজি মৌসাভি। তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
