ইউক্রেন ইস্যুতে ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখাল যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫
ইউরোপকে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখা হবে। যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত জেনারেল কিথ কেলগ শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন।
জেনারেল কিথ জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী সাহায্য করতে পারে।
তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়া শান্তি আলোচনা পরিচালিত হবে। তবে ইউক্রেন অবশ্যই আলোচনা টেবিলে থাকবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দেন। এতে ইউরোপীয় নেতারা বিস্মিত হন।
এদিকে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে জানিয়েছে, ইউরোপকে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের কাছে চীন ও সীমান্ত সুরক্ষা বিষয়ে অন্যান্য অগ্রাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণ চাইছে। তবে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা ও কৌশল নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন।
কেইথ কেলগ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল। কারণ, ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলোর এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রের আগের ওই পথ অনুসরণ করা হবে না।
কেলগের এই মন্তব্যের পর রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনায় ইউরোপের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মিউনিখ সম্মেলনে বলেন, ইউরোপীয়রা ছাড়া ইউক্রেনের ভবিষ্যত বা ইউরোপীয় নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয়। ইউরোপীয় দেশগুলোকে নিজেদের একত্রিত হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন, ইউরোপকে বাদ দিয়ে এই আলোচনা সম্ভব নয়। এটি ইউরোপীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। ইউরোপের নেতারা উদ্বেগ প্রকাশ করে জানান, তাদেরকে একটি বড় সিদ্ধান্তের বাইরে রাখা হচ্ছে, যা ইউক্রেনের ভবিষ্যত ও ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য: আল জাজিরা, গার্ডিয়ান
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
