ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা ট্রাম্পের
প্রকাশিত: ৪ মার্চ ২০২৫
ইউক্রেনের পরম মিত্র যুক্তরাষ্ট্র। দুই মাস আগেও এমনটাই জানতো বিশ্ব। কিন্তু জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। জটিল হতে শুরু করে মার্কিন-ইউক্রেন সম্পর্ক। এরই মধ্যে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যার জেরে আরও ঘনীভূত হতে থাকে সংকট। দ্বন্দ্বের জেরে এবার ইউক্রেনের যুদ্ধ রসদে লাগাম টানছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা করেছেন ট্রাম্প। এ বিষয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। দ্য টেলিগ্রাফ।
সোমবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পিট হেগসেথ-সহ সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। যেখানে ইউক্রেনে বাইডেন প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং আর্থিক সহায়তা বাতিল করাসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করা হবে।
শুক্রবারের ঘটনার জের ধরেই এ বৈঠকে বসছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক খুব দ্রুতই হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে তাদের বৈঠক হতে পারে। এদিকে কয়েকদিনের তুমুল উত্তেজনার মধ্যে এবার ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোয় হামলার ক্ষেত্রে এ যুদ্ধবিরতি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার ইউক্রেন ইস্যু নিয়ে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি।
রোববার ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। সেখানে যোগ দেন ম্যাক্রোঁ। সে সময়ই ফ্রান্স ও ব্রিটেনের একমাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাবের কথা জানান তিনি। শুক্রবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিক্ত বৈঠকের দুই দিন পর এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসান এবং দেশটির নিরাপত্তা নিশ্চত করার লক্ষ্যে চার দফা পরিকল্পনা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখার কথা জানিয়েছেন স্টারমার। সম্মেলনে ইউরোপীয় নেতারা কিয়েভের প্রতি তাদের সমর্থন সুসংহত করেন। সেই সঙ্গে নিরাপত্তার জন্য আরও ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি রক্ষায় একটি জোট গঠনের উদ্যোগ নেন।
স্টারমার বলেছেন, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইউক্রেনের সঙ্গে মিলে যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা তৈরি করবে, যা পরে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা হবে।
এদিকে ইউক্রেনের নিরাপত্তায় কানাডা সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ‘কোয়ালিশন অব উইলিং’ ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রীর এ মন্তব্য এলো। ইউক্রেন সংঘাতের শুরু থেকেই কানাডা দেশটির পাশে রয়েছে জানিয়েছেন ট্রুডো। এদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ট্রুডোর মন্তব্যে ব্যঙ্গ করে বলেছেন, নিজেদের সীমান্ত রক্ষার জন্য কানাডার পর্যাপ্ত সেনা আছে কি না। সম্প্রতি একাধিক বক্তব্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। মূলত ট্রাম্পের সেই প্রস্তাবকে ইঙ্গিত করেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
