ইংলিশ ও কিউইরা যেভাবে ফাইনালে
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ প্রায় শেষের দিকে। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ক্রিকেট বিশ্বকাপের। নির্ধারিত হবে কারা ক্রিকেটের রাজমুকুট পড়ে থাকবে আগামী চার বছর। গ্রুপপর্বে নানান চড়াই উতড়াই শেষে সেমিফাইনালের গন্ডি পেরিয়ে ফাইনালে এসেছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
তবে এতদূর আসা কি আসলেই খুব সহজ ছিল? কিভাবে এলো তারা ফাইনালে? বিশ্বকাপে তাদের এই পথচলা নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য আজকের এ আয়োজন।
এবারের বিশ্বকাপে যে কয়টি দলকে টুর্নামেন্টের হট ফেভারিট ধরা হয়েছিল ইংল্যান্ড তাদের ভেতর একটি। ২০১৫ বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায়ের পর নিজেদের আমূল বদলে ফেলা ইংল্যান্ড দল নিয়ে যে কেউই বাজি ধরলে অবাক হওয়ার কিছু ছিলোনা। ব্যাট বল এমনকি অলরাউন্ডার সবদিক দিয়েই অসাধারণ দল ছিল ইংল্যান্ড। এছাড়া নিজেদের মাঠে খেলা হওয়াও তাদের ফেভারিট ধরার অন্যতম কারণ ছিল।

উদ্বোধনী ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় জয়ে মিশন শুরু করে তারা। তবে ধাক্কা খায় পরের ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হেরে যায় ১৪ রানে।
বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্স। উইন্ডিজকে ৮ উইকেটে হারানোর পর আফগানদেরও উড়িয়ে দেয় ১৫০ রানের ব্যবধানে।
উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনে শ্রীলংকা। ২০ রানে লংকানদের বিপক্ষে হারার পর অস্ট্রেলিয়ার সঙ্গেও তারা হেরে বসে ৬৪ রানে। এ অবস্থায় সেমিফাইনাল কঠিন হয়ে পড়ে তাদের জন্য।

তবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ইয়ন মরগানের দল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে। গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারের মুখ দেখে থ্রি লায়ন্সরা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করে গ্রুপ পর্ব।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এতো সহজে জয়লাভ করার কথা ইংল্যান্ড ভক্তরাও হয়তো ভাবেনি। তবে ব্যাট বল দুদিকেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে চলে এসেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ফাইনালে ওঠার পেছনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে দলীয় পারফরমেন্স। ব্যাটিং বোলিং ফিল্ডিং ৩ বিভাগেই সমানভাবে পারফর্ম করেছে তারা। ব্যাট হাতে জেসন রয়, বেয়ারস্টো, মরগান, রুট প্রত্যেকেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। মরগান তো ১ ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেছেন আফগানদের বিপক্ষে।

বোলিং দিয়েও বরাবরই প্রতিপক্ষকে কুপোকাত করেছে ইংল্যান্ড। জোফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস, মঈন আলী বিভিন্নসময় জ্বলে উঠে ধ্বসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বেন স্টোকস ও ক্রিস ওকস তো টুর্নামেন্টেরই সেরা কিছু ক্যাচ ধরে ফেলেছেন এরই মাঝে।
ইংল্যান্ড ফেভারিটদের কাতারে থাকলেও এবারের টুর্নামেন্ট ফরম্যাটের কারণে নিউজিল্যান্ডকে নিয়ে শুরুতে খুব বেশি কেউ আশা করেনি। সেমিফাইনালিস্টের কাতারে খুব কম বিশেষজ্ঞই ফেলেছিলেন কিউইদের। ফাইনাল তো আরো দূরের গল্প। তবে ধারাবাহিক ভালো খেলার মাধ্যমেই ফাইনালে জায়গা করে নিয়েছে তাসমান সাগর পাড়ের দেশটি।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মিশনে নেমে পড়ে নিউজিল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ ১০ উইকেটে জিতে নিয়েই যেনো আগমনবার্তা দিয়ে দেয় দলটি। এরপর বাংলাদেশের সাথে ম্যাচটি অনেকটা ভাগ্যের জোরেই জিতে যায় তারা। আফগানিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচও জিতে যায় সহজেই। ব্যবধান ছিল ৭ উইকেটের।
এরপর বৃষ্টিবাধায় ভারতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরবর্তী দুই ম্যাচেও অব্যাহত থাকে কিউইদের জয়রথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের জয় পায় উইন্ডিজের সাথে।

টুর্নামেন্টের শেষদিকে এসে অবশ্য খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। একটানা ৩ ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে তারা। এর আগে টুর্নামেন্টের বড় একটা সময়জুড়ে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হার সেমির রাস্তা থেকে সরাতে পারেনি কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলকে।
সেমিফাইনালে কিউইরা মুখোমুখি হয় ভারতের বিপক্ষে। এ ম্যাচে স্বাভাবিকভাবেই আন্ডারডগ হয়ে খেলতে নামে তারা। শুরুতে ব্যাট করে ২৪০ রান করার পর নিউজিল্যান্ডের শেষও দেখে ফেলেছিলেন অনেকেই। তবে এখানেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়েছে দেশটি।

এই দলের মূল শক্তি বোলিং। অধিকাংশ ম্যাচেই শক্তিশালী পেস ইউনিটের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের নিয়ে গড়া পেস লাইনআপ টুর্নামেন্টজুড়েই রাজত্ব করেছে। ট্রেন্ট বোল্ট এরইমধ্যে করে ফেলেছেন হ্যাটট্রিক।
এছাড়া অলরাউন্ডাররাও বারবার এগিয়ে এসেছেন দলের বিপদে। জিমি নিশাম, ডি গ্রান্ডহোম, স্যান্টনার ব্যাট বল দুইদিকেই গুরুত্বপূর্ণ সময়ে দলকে বিপদমুক্ত করেছেন।
ব্যাট হাতেও কেন উইলিয়ামসন ও টেইলর লড়েছেন ভালোভাবেই।

নানা প্রতিকূলতা পেরিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দলের যেই জিতুক একটা ব্যাপার নিশ্চিত। এবার ট্রফি উঠবে নতুন কোন দলের হাতে।
সেরার স্বীকৃতির লড়াইয়ে ফাইনাল তাই হবে আকর্ষণীয় একটি ম্যাচ, এমনটা আশা করতেই পারেন ক্রিকেটভক্তরা।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
