আয়কর অধিদফতরের অভিযানে ধরা পড়লো কোটিপতি সিঙারা বিক্রেতা
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
ভারতের আলিগড়ে ঘিঞ্জি গলির এক সিঙারা বিক্রেতার দোকানে অভিযান চালিয়েছে দেশটির আয়কর অধিদফতর। অভিযোগ, বছরে কোটি টাকার ওপরে সিঙারা বিক্রি করেন এ দোকানের মালিক। কিন্তু তিনি কোনো ধরনের আয়কর দেন না।
ভারতীয় একটি দৈনিক বলছে, আলিগড়ের মুকেশ কচুরিওয়ালাকে এক নামে সবাই চেনেন। সীমা সিনেমা হলের কাছে ঘিঞ্জি গলির ভেতরে ছোট্ট দোকান। সকাল হতেই তেলের ছোঁক ছোঁক আওয়াজের সঙ্গেই উপচে পড়ে ভিড়। গরম তেলে কচুরি ও সিঙারা ছেড়ে ক্রেতাদের সঙ্গে খোশ গল্প জোড়েন মুকেশ। দিনভর চলে বিক্রি।
আলিগড়ের বিখ্যাত সে মুকেশ কচুরির দোকানে আয়কর দফতরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। আয়কর দফতরের এমন কড়া নজরে নাজেহাল সিঙারা দোকানি মুকেশ।
আয়কর দফতর বলছে, দিনভর কচুরি-সিঙাড়া বেচেই মুকেশের বার্ষিক আয় এক কোটি টাকা। তবে উৎসব-পার্বনে এ আয় কোটিও ছাড়িয়ে যায়। অথচ এক টাকাও আয়কর দেন না মুকেশ। জিএসটি রেজিস্ট্রেশনও নেই তার। ছোট্ট দোকানের বিপুল বিক্রির এমন নজির দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে স্টেট ইনটেলিজেন্স ব্যুরোর (এসবিআই) কর্মকর্তাদের। ঘিঞ্জি গলির ছোট দোকান থেকে বিপুল পরিমাণ আয়ের কথা স্বীকারও করেছেন মুকেশ।
এসবিআইয়ের এক কর্মকর্তা বলেন, মুকেশ একজন কোটিপতি কচুরি ও সিঙারাওয়ালা। অথচ আয়কর দেন না। তার দোকানে তল্লাশি চালানো হয়েছে।
এতকিছুর মাঝে নির্বিকার মুকেশ কচুরিওয়ালা। কারণ জিএসটি, আয়করের নাম নাকি তিনি শোনেননি কখনও। মুকেশ বলেন, ১২ বছর ধরে আমার এ কচুরির দোকান। গরম কচুরি, সিঙাড়া সবই মেলে। এলাকার বাসিন্দাদের খুবই পছন্দ। বাইরে থেকেও লোকজন আসে। জিএসটি, আয়কর এসবও যে দিতে হয় সেটা জানতাম না।
বছরে আয় কত? এসবিআই কর্মকর্তাদের এমন প্রশ্নের মুখে গড়গড় করেই সব খরচপাতি বলে দিয়েছেন মুকেশ। তেল, সিলিন্ডার, মশলা থেকে খাবার বানানোর খুঁটিনাটি কিছুই লুকাননি তিনি। মুকেশ বলেছেন, বছরে ৭০ লাখ টাকা একেবারে ধরাবাঁধা। তবে কোনো কোনো সময় সেটি ছাড়িয়ে কোটিতে পৌঁছায়।
আয়কর দফতরের (আলিগড় রেঞ্জ) ডেপুটি কমিশনার রবীন্দ্র পাল সিং বলেন, ৪০ লাখের ওপর আয় হলেই জিএসটি রেজিস্ট্রেশন জরুরি। পাশাপাশি খাবারের ওপর ৫ শতাংশ ট্যাক্স। তার কিছুই দিতেন না মুকেশ।
ডেপুটি কমিশনারের কথায়, প্রথম কয়েকদিন আমরা মুকেশের দোকানের বিক্রির ওপর নজর রেখেছি। তারপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে প্রকৃত তথ্য। গত ২১ জুন দোকানে তল্লাশি চালাতেই সব বলে দেন মুকেশ। তবে তিনি আয়করের ব্যাপারে কিছু জানতেন না বলেই দাবি করেছেন।
মুকেশ কচুরিওয়ালার মতোই আলিগড়ে আরো ৬০০ দোকান রয়েছে। আয়কর দফতরের কর্মকর্তাদের ধারণা, প্রত্যেকটি দোকানের মালিকই লাখপতি। অথচ আয়কর দেন না কেউই। মুকেশের পরে এবার আলিগড়ের অন্যান্য স্ট্রিট ফুডের দোকানগুলিতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন অফিসাররা।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
