আল্লাহ্ যা লিখে রেখেছেন তাই হয়েছে : শফিউল
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
উচ্চতা ও শরীরের গড়ন কোনটাই বেশি নয়। বড় জোর ৫ ফুট ৭-৮ ইঞ্চি হাইট। ওজন পেস বোলারদের গড়পড়তা যা থাকে, তার চেয়ে বেশ কম। তারপরও শুরু দেখে মনে হয়েছিল তেজি ঘোড়া। কিন্তু যতই দিন গড়ালো ততই কেমন যেন ম্রিয়মান, নিষ্প্রভ হয়ে গেলেন শফিউল ইসলাম।
অথচ প্রথম দিকে বলে গতি ছিল বেশ। ১৩০ কিমির ওপরে বল করতেন নিয়মিত। নতুন বল ম্যুভ করানোর ক্ষমতাও ছিল ভালই। বাংলাদেশে হাতে গোনা কজন সুইং বোলারের তালিকায় নামও ছিল। কিন্তু সবই এখন প্রায় ইতিহাস। বারবার ইনজুরিতে পড়া। কখনো লিগ খেলতে গিয়ে, কখনোবা জাতীয় দলের ক্যাম্পে আঘাত পেয়ে ছিটকে গেছেন।
তারপরও ঘুরে ফিরে আবার জাতীয় দলে ডাক পান। কখনো-কখনো ফিরেও আসেন শফিউল। বিশ্বকাপে ছিলেন না। তারপর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন। দলের সবচেয়ে সফল বোলারও ছিলেন।
ওঠা নামার পালায় এগিয়ে চলা। ৯ বছরের ক্যারিয়ারে এখন যতটা ওপরে ওঠার কথা ছিল, ঠিক যেখানে থাকা উচিৎ ছিল, সেখানে যেতে না পারায় পরিসংখ্যান সমৃদ্ধ হয়নি। ১১ টেস্টে ১৭ উইকেট, ৫৯ ওয়ানডেতে ৬৯ উইকেট আর ১২ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেট- যে সে সত্যরই জানান দিচ্ছে।
এমন ক্যারিয়ার নিয়ে খুশি বা সন্তুষ্ট হবার কথা নয়। শফিউলও সন্তুষ্ট নন। তাই তো মুখে একথা, ‘নয় বছর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। নিজের দিক থেকে আমি খুশি না। যখন জাতীয় দলে জায়গা করে নিয়েছি প্রথমবার, তারপর তিন বছর নিয়মিত খেললাম। মাঝখানে হয়তো খেলতে পারিনি ইনজুরি বা অন্যান্য কারণে। এখনও ক্যারিয়ার শেষ হয়নি। যদি সুযোগ পাই, যেটুকু সুযোগ পাই একটা লক্ষ্য দাঁড় করাতে পারব।’
এই যে কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, যেখানে থাকার কথা সেখানে পৌঁছাতে না পারা- এর জন্য দায়ী কে? টিম ম্যানেজমেন্টের অবহেলা, নির্বাচকদের বিবেচনায় না আসা নাকি পারফরমেন্স কিংবা ইনজুরি?
আজ শেরে বাংলায় অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিউলের ব্যাখ্যা, ‘সমস্যা আমার নিজের, ম্যানেজমেন্টের না। আসলে দুর্ভাগ্য বলব। যা হয়েছে কোনো কারণে, আল্লাহ্ যা লিখে রেখেছেন সেটাই হয়েছে। আমি আমার কাজ সবসময় করার চেষ্টা করেছি। যখনই জাতীয় দলে ফিরে যাই, নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। হয়তো বা ডাক পাওয়ার পর ইনজুরিতে পড়েছি, এটাকে দুর্ভাগ্যই বলব। আসলে এটা নিয়ে বলার কিছু নেই। আল্লাহ্ যা লিখে রেখেছেন সেটাই হয়েছে।’
সুইং, নিয়ন্ত্রণ আর গতি- সব মিলে ভাবা হয় মাশরাফির পর আপনিই সেরা বোলার, আপনার কি মনে হয়?শফিউলের জবাব, ‘কারো সঙ্গে কারো তুলনা করব না। কার পরে কে এটা নিয়ে ভাবি না। আমি মনে করি আমার যেটাই থাকুক, তারপরেও আমার উন্নতি করার জায়গা আছে। আমি এটাই চেষ্টা করি, দিনের পর দিন যত উন্নতি করতে পারি। স্কিল আমার যেটাই হোক বা আরেকজনের যেটাই হোক, একেকজন একেক রকম স্কিলফুল বোলার। আমি মনে করি আমার আরও ভালো করার সুযোগ আছে। আরও উন্নতি করার সুযোগ আছে। আমি ওই জিনিসটাই করার চেষ্টা করি।’
বোলিং কোচ হিসেবে কে কেমন? ওয়ালশ-ল্যাঙ্গেভেল্টের পার্থক্যটা কোথায়? শফিউলের জবাব, ‘এখনও সেভাবে কাজ করা হয়নি, তিন-চারদিন হয়েছে। সে মেইন ফোকাস করছে কন্টিনিউ এক জায়গায় বল করতে। যেন এলোমেলো বল না হয়। ব্যাটসম্যান যেন কষ্ট করে রান করে।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
