আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন ও অধিকার খর্বের অভিযোগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ওপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-বিষয়ক কমিশন বা ‘ইউএসসিআইআরএফ’। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা ‘র’-কেও।
চলতি বছর প্রকাশিত ওই প্রতিবেদনে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক দেশ’ চিহ্নিত করে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র যেন এই বিবেচনায় তাদের বাণিজ্যনীতি ও অস্ত্র বিক্রির সময় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রাখে। নিষেধাজ্ঞার আওতায় আরএসএসের সম্পদ বাজেয়াপ্ত ও তার সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়কে বিবেচনায় আনা উচিত। এর আগে ধর্মীয় স্বাধীনতা খর্ব, দাঙ্গায় প্ররোচনাসহ বিভিন্ন অভিযোগে মার্কিন সরকার ভারতের তৎকালীন বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে অতীতে এই সংগঠনের প্রতিবেদনকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক অভিসন্ধিমূলক’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার হাল আরও খারাপ হয়েছে। ক্রমেই অবনতি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু ও তাঁদের উপাসনালয় হামলার শিকার হচ্ছে। ভারত সরকারই সে জন্য দায়ী।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে জবরদস্তি ধর্মান্তকরণ ঠেকাতে কঠোর আইন তৈরি করা হচ্ছে। সেই আইনে এ-জাতীয় অপরাধের কঠোরতর শাস্তির বিধান রাখা হচ্ছে। বহু নাগরিককে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু ও নাগরিকদের বেআইনিভাবে বহিষ্কার করা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে নজরদারির নামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে।
প্রতিবেদনে বিভিন্ন রাজ্যের এ ধরনের ঘটনাবলির উদাহরণও দেওয়া হয়েছে। যেমন আওরঙ্গজেবের সমাধি তুলে দেওয়ার চেষ্টায় মহারাষ্ট্রে বিশ্ব হিন্দু পরিষদের সহিংস আন্দোলন ও তাকে কেন্দ্র করে দাঙ্গা। কিংবা গত বছরের জুন মাসে ওডিশায় উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে ২০টি খ্রিষ্টান পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়া। ওই খ্রিষ্টান পরিবারের সদস্যরা জবরদস্তি ধর্মান্তরকরণে আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সেই আক্রমণ ঠেকায়নি। এ কারণে আটজন আহত হন।
মার্কিন প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে পেহেলগামে হামলার ঘটনাটিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পাঁচ দিন সংঘাত চলে। তার জেরে ইসলামবিরোধিতা প্রকট হয়। উত্তর প্রদেশ ও কর্ণাটকে ঘৃণা অপরাধে মুসলিমরা নিহত হন। গত মে মাসে ভারত সরকার ১৫ জন খ্রিষ্টানসহ ৪০ জন রোহিঙ্গা উদ্বাস্তুকে গ্রেপ্তার করে। তাঁদের মিয়ানমার উপকূলে নিয়ে গিয়ে সাঁতরে চলে যেতে বলা হয়। লাইফজ্যাকেট ছাড়া তাঁদের আর কিছুই দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় হওয়া সত্ত্বেও গত বছরের জুলাইয়ে কয়েক শ’ বাংলাভাষী মুসলিমকে জোর করে আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিজেপি নেতাদের চোখে তাঁরা ‘অনুপ্রবেশকারী’। তাঁদের ঠেকাতেই ২০২৫ সালের সেপ্টেম্বরে বিদেশি আইনে নতুন ধারা ও বিধান চালু করা হয়েছে। ওয়াক্ফ আইনে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএএ ও ধর্মান্তরকরণবিরোধী আইনের পাশাপাশি গোরক্ষকদের স্বার্থে তৈরি আইন ও তার প্রয়োগের উল্লেখ করা মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, উমর খালিদ ও শারজিল আলমের মতো বহু অধিকারকর্মীকে বিনা বিচারে পাঁচ বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। ‘আই লাভ মোহাম্মদ’ লেখা পোস্টার-ব্যানার টাঙানোর ‘অপরাধে’ অগুনতি মানুষকে ধরপাকড় করা হয়েছে। মামলাও করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই কমিশন একটি স্বাধীন, স্বশাসিত ও সরকারি সংস্থা। পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনের আলোয় তারা মার্কিন সরকারকে নীতি নির্ধারণের সুপারিশ করে। তবে এই সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। সরকার তা মানতেও পারে, না-ও পারে।
ইউএসসিআইআরএফ ভারতসহ পৃথিবীর ১৮টি দেশকে ‘বিশেষ উদ্বেগজনক’ বলে চিহ্নিত করেছে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, লিবিয়া, নিকারাগুয়া, নাইজিরিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও ভিয়েতনাম। (সূত্র-ইটিভিভারত.কম)
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
