আমেরিকায় ভারী বৃষ্টিপাতে বন্যার সতর্কতায় ১ মিলিয়ন মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪
আমেরিকায় প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর রোববার মধ্য-পশ্চিমাঞ্চলের এক মিলিয়নের বেশি মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইওয়া ও সাউথ ডাকোটা এলাকায়। এসব জায়গার কিছু নদীর পানি আগামী কয়েকদিনের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আইওয়ার গভর্নর কিম রেনল্ডস বন্যাকে 'বিপর্যয়কর' আখ্যা দিয়ে ২১টি কাউন্টিতে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
আঞ্চলিক কর্মকর্তাদের পোস্ট করা ড্রোন ফুটেজে বাড়িঘর ও ভবনগুলো প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। সেই ড্রোন ফুটেজে শুধু ছাদ দেখা যাচ্ছে। সপ্তাহের শেষ দিকে বন্যার সতর্কতার আওতায় থাকা অন্যান্য স্টেইটগুলোর মধ্যে রয়েছে নেব্রাস্কা, মিনেসোটা, উইসকনসিন এবং ইলিনয়ের কিছু অংশ।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) এর বুলেটিন অনুসারে, কিছু সতর্কতা রোববার গভীর রাতে শেষ হবে বলে আশা করা হচ্ছে, তবে অন্যগুলো পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
আইওয়াতে কর্মকর্তারা জানিয়েছেন, নদীর পানির উচ্চতা ১৯৯৩ সালের বন্যার চেয়ে বেশি বেড়েছে। এই সপ্তাহে বেশি কিছু অঞ্চলে ১৮ ইঞ্চি (৪৫ সেন্টিমিটার) পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।
প্রতিবেশী সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েম সতর্ক করে দিয়ে বলেছেন, সোমবার ও মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে এবং নদীর প্রবাহ রেকর্ড মাত্রা ছাড়িয়ে যেতে পারে। শনিবার সিউক্স জলপ্রপাত থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আইওয়ার রক ভ্যালির প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।
শনিবার ভোরে বন্যার কারণে শহরের অনেক মানুষ ও প্রাণী আটকা পড়ে। বন্যায় আটকা পড়া এসব মানুষ ও প্রাণী উদ্ধার করতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
বৈরী আবহাওয়ার কারণে উইসকনসিনে আরগাইল গ্রামের একটি ঐতিহাসিক গির্জাও ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ঐতিহাসিক গির্জা অ্যাপল গ্রোভ লুথেরান ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গত শনিবার সন্ধ্যার টর্নেডোর আঘাতে গির্জাটি ধ্বংস হয়ে যায়।
অ্যামেরিকার কিছু অংশে সপ্তাহব্যাপী তাপপ্রবাহ মোকাবেলার মধ্যেই এই ভারী ঝড় এলো। এই প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে রোববার পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি মানুষ তাপ সতর্কতার সঙ্গে সঙ্গে বন্যা সতর্কতার আওতায় রয়েছেন। তবে এই সতর্কতা আগামী সপ্তাহের প্রথম দিকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা।
গরমে গ্রীষ্মের তাপমাত্রা কিছু অঞ্চলে প্রায় ১০০ ফারেনহাইট (৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড) এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। তাপপ্রবাহটি মধ্য-আটলান্টিক থেকে নিম্ন মিসিসিপি উপত্যকা পর্যন্ত শহর ও শহরগুলোকে প্রভাবিত করবে। এটি গ্রেট বেসিন এবং ক্যালিফোর্নিয়া পর্যন্ত প্রভাবিত করবে।
ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সিটিসহ মধ্য আটলান্টিক অঞ্চলে রেকর্ড উচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে জানিয়েছে এনডব্লিউএস। এদিকে শনিবার বেশ কিছু রেকর্ড ছাড়িয়ে গেছে। এনডব্লিউএস অনুসারে বাল্টিমোর ১০১ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) এ পৌঁছেছে। যা ১৯৮৮ সালের পর থেকে এটিই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন কেটে ফেলার মতো কর্মকাণ্ডের কারণে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে হঠাৎ তাপপ্রবাহ বেশি, বন্যা ও টর্নেডোর মতো ঘটনাগুলো আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।
জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) বলছে, ১৯৫০ সালের পর থেকে বিশ্বব্যাপী তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
