আমিরাতের গুপ্তচর আটকের দাবি তুরস্কের
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে স্বনির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি আরবের কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তা। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কয়েকটি পশ্চিমা দেশের বিশ্বাস যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এই হত্যার নির্দেশ দিয়েছেন। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তুরস্ক সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটক দুই ব্যক্তির একজন ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার কয়েক দিন পরে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে প্রবেশ করে। অপর ব্যক্তি সহকর্মীর কাজের বোঝা কমাতে পরে তার সঙ্গে যোগ দেয়। আনাদোলু এজেন্সি ওই দুই ব্যক্তির রাস্তায় নজরদারি করার ছবি প্রকাশ করেছে। একই সাথে সোমবার তাদের গ্রেফতারের পর তোলা ছবিও প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের সন্দেহভাজন গুপ্তচর আটকের প্রসঙ্গে তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘প্রথম ব্যক্তির তুরস্কে আসার সঙ্গে খাশোগি হত্যার কোনও সম্পৃক্ততা রয়েছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি। এমন সম্ভাবনা রয়েছে যে তারা তুরস্কে বসবাসরত ভিন্ন মতালম্বী আরব নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে’। ওই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা বেতনভুক্ত তথ্যদাতা হিসেবে নিয়োগ পাওয়ার কথা স্বীকার করেছে।
দুই ব্যক্তিকে আটক ছাড়াও তুরস্কের কর্মকর্তারা এনক্রিপ্ট করা কম্পিউটার জব্দ করেছে। তুরস্কের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এই কম্পিউটারটি ইস্তানবুল ভিত্তিক গুপ্তচর চক্র ব্যবহার করতো। তুরস্কের সরকারপন্থী সংবাদপত্র সাবাহ জানিয়েছে আটক দুই ব্যক্তি ইস্তানবুল, আঙ্কারা, ইজমির, দিয়ারবাকির শহরের বেশ কয়েকজন মানুষের সঙ্গে যোগাযোগ করেছে। সংবাদপত্রটি জানিয়েছে, আটক এক সন্দেহভাজন এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে যে খাশোগি হত্যায় জড়িত।
তবে এই গ্রেফতার নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইস্তানবুল থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন আটক দুই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক নয়। ছয় মাস ধরে নজরদারির আওতায় থাকা এই ব্যক্তিরা তুরস্কের বিশ্লেষকদের সঙ্গে যোগাযোগ করেছে আর তুরস্কে কাতারের বিনিয়োগের খোঁজখবর নিয়েছে বলে সূত্রের উদ্ধৃতি জানিয়েছে আল জাজিরা।
দোহা ও আঙ্কারা ঘনিষ্ঠ মিত্র। আর সংযুক্ত গত বছর সৌদি আরবের নেতৃত্বে কাতারের ওপর অবরোধ আরোপ করা চার দেশের একটি সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের ঘনিষ্ঠ মিত্রদেশ সৌদি আরব খাশোগি হত্যায় ১১ জনকে অভিযুক্ত করেছে আর তাদের পাঁচ জনের মৃত্যুদণ্ড চেয়েছে।
খাশোগিকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও পরে রিয়াদ স্বীকার করে নেয় তাকে সৌদি আরবে ফিরিয়ে আনতে যাওয়া একদল কর্মকর্তা তাকে হত্যা করে ফেলেছে। খাশোগি হত্যার রহস্য উন্মোচনে অগ্রভাগে রয়েছে তুরস্ক। তবে সৌদি আরবের কাছ থেকে যথাযথ সাহায্য পাওয়া যাচ্ছে না অভিযোগ করে আসছে আঙ্কারা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
