আমিই করবো ম্যালেরিয়া নির্মূল
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
বর্তমানে কঠিন রোগও যেখানে সহজে নিরাময় করা সম্ভব, সেখানে ম্যালেরিয়ার মতো জ্বরে বিশ্বে কয়েক লাখ মানুষ মারা যায়। ২০১৭ সালের তথ্যানুযায়ী ৮৯টি দেশের মোট ২১৯ মিলিয়ন মানুষ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন। এরমধ্যে প্রাণ হারান চার লাখ ৩৫ হাজার জন। অন্যদিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৮ সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিলো ১০ হাজার ৫২৩ জন। এরমধ্যে সাতজনের মৃত্যু হয়।
এ অবস্থায় ম্যালেরিয়া নির্মূলের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হচ্ছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’। সংশ্লিষ্টরা বলছেন, সকলে সচেতন হলে এই রোগ নির্মূল করা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, আফ্রিকা অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়, যা মোট মৃত্যুর ৯০ ভাগ। ২০১৭ সালে ২০০ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এরমধ্যে মারা যায় চার লাখ তিন হাজার জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সময়ে আক্রান্ত হয়েছিলো ১১ দশমিক তিন মিলিয়ন মানুষ। মারা গেছে ১৯ হাজার ২৭ জন। বিশ্বের ৮৯টি দেশে ২০১৭ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২১৯ মিলিয়ন মানুষ। এরমধ্যে মারা গেছে চার লাখ ৩৫ হাজার জন। ২০১৫ সালে এই সংখ্যা ছিলো ৪ লাখ ৪৬ হাজার।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশে ২০১৮ সালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিলো ১০ হাজার ৫২৩ জন। এরমধ্যে সাতজনের মৃত্যু হয়। ২০১৭ সালে আক্রান্তের সংখ্যা ছিলো ২৯ হাজার ২৪৭ জন এবং মৃতের সংখ্যা ছিলো ১৩ জন। ২০০৭ সালে আক্রান্ত হন ৫৯ হাজার ৮৫৭ জন। মারা যান ২২৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের সাবেক কর্মকর্তা ডা. এ. এম. বাঙালি বলেন, ১৮৯৭ সালে স্যার ডোরাল্ড রস সেকান্দ্রাবাদে প্রথম আবিষ্কার করেন যে এটি প্যারাসাইটিক ডিজিজ। তখন থেকে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতীয় উপমহাদেশে যত সেনা যুদ্ধে মারা যান, তার চেয়ে বেশি মারা যান ম্যালেরিয়ায়। এসময় রোগটি নিয়ে বেশি শোরগোল শুরু হয়।
স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আকতারুজ্জামান বলেন, বর্তমানে দেশে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি, যা প্রায় ৮৪ ভাগ এবং ভাইভেক্স ম্যালেরিয়ায় আক্রান্ত ১৬ ভাগ। দেশের ১৩ জেলার ৭১টি উপজেলা ম্যালেরিয়াপ্রবণ। এরমধ্যে ৮টি জেলায় ২০২১ সালের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রাম জেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে।
তিনি বলেন, এটি প্লাজমোডিয়াম প্রজাতির এক ধরনের পরজীবীর মাধ্যমে সংঘটিত সংক্রামক রোগ, যা সাধারণত জ্বরের মাধ্যমে প্রকাশ পায়। এনোফিলিস জাতীয় স্ত্রী-মশার বাহক। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর অজ্ঞান হওয়া, হঠাৎ অস্বাভাবিক বা অসংলগ্ন আচরণ, বারবার খিঁচুনি হওয়া, দুর্বল হয়ে পড়া, বারবার বমি হওয়া, শিশুর ক্ষেত্রে মায়ের বুকের দুধ বা অন্য খাবার খেতে না পারা মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণ।
তবে বর্তমানে মানুষের সচেতনতা এবং সম্মিলিত চেষ্টায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদফতরের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, “এ বছরের প্রতিপাদ্য ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’। আমি এবং আমরা মিলে অবশ্যই ম্যালেরিয়াকে নির্মূল করতে পারবো। সরকার ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে কাজ করে যাচ্ছে।’
ম্যালেরিয়া প্রতিরোধে করণীয় প্রসঙ্গে ডা. এম এম আকতারুজ্জামান বলেন, প্রতিদিন সন্ধ্যায় মশারি টানাতে হবে। এই মশারি ব্যবহারে গর্ভবতী নারী ও পাঁচ বছরের নিচের শিশুদের অগ্রাধিকার দিতে হবে। রাতে বাইরে গেলে হাত-পা ঢাকা থাকে এমন কাপড় পরা, সম্ভব হলে শরীরের অনাবৃত অংশে মশানিরোধক ক্রিম বা লোশন এবং ঘরের দরজা-জানালায় নেট ব্যবহার, বাড়ির আঙিনা ও আশপাশের ঝোঁপঝাড় কেটে পরিষ্কার করা, অপ্রয়োজনীয় ডোবা, গর্ত, নর্দমা ভরাট করে ফেলা এবং আবদ্ধ জলাশয়ে শুককীটখেকো মাছ (তেলাপিয়া, গাপপি, কার্প, নাইলোটিকা) চাষ করতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম. এ ফয়েজ বলেন, দ্রুত রোগ নির্ণয় এবং প্রতিরোধ করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। তাহলে আমি এবং আমরাই ম্যালেরিয়া নির্মূল করতে পারবো।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
