আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬
নিজের বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের, এমনকি সর্বোচ্চ পর্যায়ের। তার দাবি, এই বুদ্ধিমত্তার পেছনে জেনেটিক ভূমিকা রয়েছে এবং তিনি তার প্রয়াত চাচা ড. জন ট্রাম্পের কাছ থেকে এ গুণ পেয়েছেন।
সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমের সঙ্গে বিরোধ, ওয়াশিংটনে পরিবর্তন, ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে তিনি বিশ্বাস করেন কি না— এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্প নিজের আইকিউ প্রসঙ্গ তোলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা কি আমার চাচাকে নিয়ে লেখা প্রতিবেদনটি দেখেছেন? আমার আইকিউ অত্যন্ত উচ্চমানের। সর্বোচ্চ পর্যায়ের। আমি ঠিকঠাক আছি এবং এসব বিষয় বুঝি।’
ট্রাম্প বলেন, আমার চাচা ৪১ বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষকতা করেছেন। তিনি আরও বলেন, তিনি বংশগতি বা জেনেটিক্সে বিশ্বাস করেন এবং বিষয়টি বোঝেন।
ট্রাম্পের প্রয়াত চাচা ড. জন ট্রাম্প ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রকৌশলবিদ্যার অধ্যাপক ছিলেন। ক্যানসার গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাঁকে জাতীয় বিজ্ঞান পদক দেন। ১৯৮৫ সালে তাঁর মৃত্যু হয়।
চাচার প্রসঙ্গ ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে তুলেছেন। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি ড. জন ট্রাম্পের ‘ভালো জিন’ থাকার কথা বলেছিলেন। ২০২৪ সালের শুরুতেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমআইটিতে সহকর্মীদের সঙ্গে তাঁর চাচার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন।
গত বছরও ট্রাম্প চাচাকে নিয়ে একটি ভুল দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, চাচা কুখ্যাত সন্ত্রাসী থিওডোর কজিনস্কিকে পড়িয়েছিলেন। তবে কজিনস্কি হার্ভার্ড থেকে স্নাতক এবং মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছিলেন।
ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার জেনেটিক্স-সংক্রান্ত দাবির সমালোচনা করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, চাচার বুদ্ধিমত্তা থাকলেই ভাতিজার আইকিউ একই মাত্রার হবে— এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কী।
টাইমের সাক্ষাৎকারে ট্রাম্প নিজের বুদ্ধিমত্তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন। তিনি এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে এগিয়ে রাখতে বড় ধরনের অবকাঠামো উন্নয়নের পক্ষে অবস্থান জানান।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
