আবার রোহিঙ্গা ঢলের শঙ্কা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪
মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি মংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেওয়ার পর রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে চলছে তুমুল যুদ্ধ। এ অঞ্চলটি থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারালে নিরাপত্তাঝুঁকিতে পড়বে ৫ লাখ রোহিঙ্গা। আরাকান আর্মির সঙ্গে বিরোধের কারণে ওখান বসবাস করা রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হতে পারে বাংলাদেশে। এ ছাড়া মার্চ-এপ্রিলে রাখাইনে দুর্ভিক্ষের শঙ্কাও করছে জাতিসংঘ। এতে করে খাদ্যসংকটে পড়বে আরও ২০ লাখ লোক। এ দুই কারণে আগামী দু-এক মাসের মধ্যেই বাংলাদেশ অভিমুখে ভয়াবহ রোহিঙ্গা ঢলের আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্য পরিস্থিতি নজরদারিতে রাখা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘নতুন করে কোনো রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে গ্রহণ করা হবে না। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ।’
নিরাপত্তা বিশ্লেষক কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘মিয়ানমারের মংডু এরই মধ্যে সেনাবাহিনীর হাত ছাড়া হয়ে গেছে। মিয়ানমারের গুরুত্বপূর্ণ অঞ্চল রাখাইনের পশ্চিমাঞ্চলের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্য তুমুল যুদ্ধ চলছে। এখানে সেনাবাহিনী পরাস্ত হলে ফের বড় ধরনের রোহিঙ্গা ঢল নামতে পারে।’
জানা যায়, চলতি বছরের জুন-জুলাইতে মংডু ও আশাপাশ এলাকায় মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে আশ্রয়ের আশায় ঘরবাড়ি ছাড়তে শুরু করে রোহিঙ্গারা। আগস্টের মধ্যেই প্রায় ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। সর্বশেষ ৮ ডিসেম্বর মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় আরাকান আর্মি। এতে করে বাংলাদেশ-মিয়ানমার ২৭০ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যায়।
রাখাইনের পশ্চিমাঞ্চলে দুপক্ষে চলমান রয়েছে যুদ্ধ। মিয়ানমার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেলে চরম বিপাকে পড়বে পাঁচ লাখ রোহিঙ্গা। এরই মধ্যে মংডু টাউনের পাশের পাঁচটি গ্রাম সুধাপাড়া, মংনিপাড়া, সিকদারপাড়া, উকিলপাড়া, নুরুল্লাপাড়া দখল করে ৪০ থেকে ৫০ হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে বিদ্রোহী আরাকান আর্মি। বর্তমানে কিছু কিছু পয়েন্ট দিয়ে রোহিঙ্গা প্রবেশ করছে কয়েক দিন ধরে। রাখাইন থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গারা উখিয়ার পালংখালীর আনজুমান পাড়া, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম, আশারতলী, ফুলতলা, চাকঢালা, তুমব্রু, লেমুছড়ি দিয়ে অনুপ্রবেশ করছে।
এদিকে জাতিসংঘ আশঙ্কা করছে, আগামী বছরের শুরুতে মিয়ানমারের রাখাইনে দেখা দিতে পারে চরম দুর্ভিক্ষ। সম্প্রতি ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছে- রাখাইনে বীজ ও সার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি না বদলালে মার্চ-এপ্রিল নাগাদ, চাহিদার তুলনায় উৎপাদন ৮০ শতাংশ কম হতে পারে। এতে ২০ লাখের বেশি মানুষ অনাহারে ভুগতে পারে।
উখিয়ার পাংলাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী জানান, সুযোগে পেলেই দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, যে কোনো অপরাধ দমনে বিজিবি সব সময় সতর্ক রয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে ১৯৭৮ সালে। দ্বিতীয় দফায় অনুপ্রবেশ ঘটে ১৯৯১-৯২ সালে। তৃতীয় দফা প্রবেশ করে ২০১৬ সালে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে ২০১৭ সালের আগস্টের ২৫ তারিখ থেকে। ওই সময় দুই মাসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রবেশ করে দেশে। তখন আগের রোহিঙ্গা এবং নতুন করে আসা রোহিঙ্গা মিলে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা দাঁড়ায় ১১ লক্ষাধিক। বিগত সাত বছরে নতুন করে জন্ম নিয়েছে আরও দেড় থেকে দুই লাখ রোহিঙ্গা শিশু। চলতি আগস্টের আগে-পরে নতুন করে ৫০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা সাড়ে ১৩ লক্ষাধিক।
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
