সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আবারও সরকার উৎখাতের শঙ্কা
বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: ৪ মে ২০২৪
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার উৎখাতের আশঙ্কা করছেন। তিনি বলেছেন, বাম ৯০ ডিগ্রি ঘুরে গেছে। বিশেষ করে যারা অতি বাম, সব সময় মনে করি-তারা প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, তাহলে পরবর্তী সময়ে কে আসবে? সেটা কি ঠিক করতে পেরেছে? সেটাই আমার প্রশ্ন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমার শক্তি জনগণ। জনগণ যতদিন চাইবে ক্ষমতায় থাকব। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এজন্য যত চক্রান্ত আর বাধা আসুক, আমরা বিজয় নিয়ে আসি। এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রথমে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের অংশগ্রহণ, ১৪ দলীয় জোটের অবস্থা, আওয়ামী লীগের হীরকজয়ন্তী উদ্যাপন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে দেওয়া প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারবিরোধী নানা ষড়যন্ত্র, যানজট কমাতে গৃহীত পরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে মঙ্গলবার শেখ হাসিনা বলেছিলেন, ‘অতি ডান, অতি বাম এক হয়ে সরকার উৎখাত করতে চায়।’ তার এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, কারা আসবে, কে আসবে ক্ষমতায়। কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়। সেটা কিন্তু স্পষ্ট নয়। আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সাড়া পাচ্ছে না। বিদেশে বসে আন্দোলন করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। প্রতিদিন অনলাইনে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। যারা আন্দোলন করছে করুক, তাদের তো বাধা দিচ্ছি না।
বিরোধীদের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যারা ‘গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই’ বলে, তারাই তো মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এটা তারা ভুলে যায়। আর অনেকে নানা ধরনের কথা বলে। কেউ উন্নয়ন চোখে দেখে, কেউ দেখে না। নাও দেখতে পারে। কারণ, তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আমার উন্নয়ন হলো গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা যেন দুই বেলা পেট ভরে খেতে পারে। তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, জীবনমান উন্নত হবে। আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, ১৫ বছর আগে দেশের অবস্থাটা কী ছিল? এখন কি কোনো পরিবর্তনই হয়নি। কেউ যদি না দেখে, আমাদের তো কিছু করার নেই!
যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী : যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, এসব তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত। আমেরিকায় বিভিন্ন স্কুল, শপিংমল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে, আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নেই বোধহয়, আমেরিকায় মানুষ না মারা হচ্ছে। তাদের সেদিকে নজর দেওয়া উচিত।
আমেরিকায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ করে শেখ হাসিনা বলেন, এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার, সেটুকু আমরা করে যাচ্ছি। শুধু এখানেই নয়, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে।
আন্দোলন দমনে আমেরিকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন : সম্প্রতি ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন আন্দোলন দমন করতে আমেরিকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যদি আমাদের পুলিশকে বলে দিই, আমেরিকার পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। সেটা করতে পারি?
তিনি বলেন, আমরা তো পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম। সেই ২৮ অক্টোবর, ২০২৩ সালে আমি তো পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম। ফল হয়েছে আন্দোলনের নামে তারা পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সেই সঙ্গে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয়, এখন আমাদের পুলিশ কিন্তু আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয়, সাংবাদিকরা এ ব্যাপারে আমাকে সমর্থন করবেন।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
