‘আফ্রিকার দেশে দেশে’
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩
একুশের বইমেলায় হাবিব রহমানের ভ্রমণকাহিনী
আজকাল রিপোর্ট
অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সাংবাদিক হাবিব রহমানের আরো একটি ভ্রমণ কাহিনী ‘আফ্রিকার দেশে দেশে’। বইটি প্রকাশ করেছে বাংলাদেশে সৃজনশীল গ্রন্থের অন্যতম প্রকাশনা সংস্থা নালন্দা প্রকাশনী। খবর ইউএনএ’র।
‘আফ্রিকার দেশে দেশে’ বইটিতে মিশর এবং মরক্কোর ভ্রমণ কাহিনী তুলে ধরা হয়েছে। তাঁর এ লেখা কোন তত্ত্বভারাক্রান্ত ঐতিহাসিক বিবরণ নয়, বলা যায় সহজ সরল ভাষায় অন্তরঙ্গভাবে বলে যাওয়া তাঁর অভিজ্ঞতার সন্নিবেশ। তাঁর লেখায় ঐতিহাসিক সব স্থানের বর্ণনা আছে, আছে পিরামিড -স্ফিংস দেখার শিহরণ, আছে বিশ্বখ্যাত ‘আল আজহার বিশ্ববিদ্যালয়’, আলেকজান্দ্রিয়ার কথা, মরক্কোর ক্লাসাব্লাঙ্কা, তানজিয়ার, জিব্রাল্টারের কথা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিনি লিখেছেন এ দুটি দেশের মানুষের কথা। এই সব মানুষের মধ্যে তিনি যেমন সততা দেখেছেন তেমনি দেখেছেন শঠতা। সব মিলিয়ে তাঁর লেখা উপভোগ্য, এক নাগারে পড়ে শেষ করতে হয়। পাঠকরা খুব ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন দুই দেশের সংস্কৃতিকে, আস্বাদ পাবেন দেশ দুটির নানা ধরনের খাদ্য সামগ্রীর।
ধ্রুব এষের নান্দনিক প্রচ্ছদে ৭০ পৃস্টার বইটির দাম ৪০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলায় নালন্দা প্রকাশনীর ৫ নং প্যাভিলিয়নে।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের ২৭০ পৃস্টার আরো একটি ভ্রমণ কাহিনী “ঘুরে দেখা ইউরোপ”। ভ্রমণ কাহিনীর এই অংশে ইউরোপের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা সংকলিত হয়েছে। এই বইটিও মেলায় পাওয়া যাচ্ছে।
সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক, বিশ্ব পরিব্রাজক হাবিব রহমানের ঘুরে বেড়ানোর নেশা সেই কিশোর বয়স থেকে। নিউইয়র্কে ‘বাংলা ট্যুর’ নামে তার একটি ভ্রমণ সেবা প্রতিষ্ঠান রয়েছে। পরিব্রাজক এবং ট্যুর অপারেটর হিসাবে তিনি নিয়মিত পদচারণা করেন পাঁচ মহাদেশের শতাধিক দেশে। এসব দেশ ঘুরতে গিয়ে তিনি দু চোখে যা দেখেছেন মনের ক্যামেরায় বন্দী করে তা উপহার দিয়েছেন ভ্রমণ পিপাসু পাঠকের কাছে।
হাবিব রহমান জানান,অস্ট্রেলিয়া এবং জেরুজালেম ভ্রমণের উপর তার লেখা আরো দুটি বই বাজারে আসার অপেক্ষায় রয়েছে। বই দু’টির কোলকাতা পরিবেশক ‘বই বাংলা’ আর নিউইয়র্কে পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসের মুক্তধারায়।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
