আফগানদের বিপক্ষে কী করবে সাকিবের দল?
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯
টেস্ট শুরুর আগে সব হিসেব নিকেশেই এগিয়ে ছিল টাইগাররা। কিন্তু খেলা মাঠে গড়ানোর পর থেকেই বদলে যায় সব সমীকরণ। অভিজ্ঞতায় অনেকদূর পিছিয়ে থাকা আফগানরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দীর্ঘ পরিসরের মেজাজটা তারা ভালই রপ্ত করেছে। এ ফরম্যাটের ধরন, মনোযোগ, মনোসংযোগটাও তাদের বেশ ভাল। সেই ভালোর রূপের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি সাকিবের দল।
এখন টি-টোয়েন্টি ফরম্যাটে পারবে টাইগাররা? এমনিতেই এই ফরম্যাটে আফগানিস্তানের গায়ে আছে ভাল, লড়িয়ে দলের তকমা। আর সেখানে এই ফরম্যাটে বাংলাদেশ তুলনামুলক দূর্বল। সাফল্যের হার কম, ব্যর্থতাই বেশি।
গত বছর ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের উজ্জীবিত পারফরমেন্স আর রশিদ খানের লেগব্রেক গুগলির সামনে রীতিমত নাস্তানাবুদই হয়েছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে ছেড়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আফগানরা এগিয়ে।
আজ (রোববার) সেই আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর সে কারণেই বাংলাদেশের মাটিতে চলমান তিন জাতি টি-টোয়েন্টি আসরে বাংলাদেশ নয় ফেবারিট ভাবা হচ্ছে আফগানিস্তানকে। তার মানে টেস্টে সাকিব বাহিনী ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামলেও, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফেবারিট রশিদ খানের দল।
সেটা যে শুধু আগের ইতিহাস-পরিসংখ্যানের ভিত্তিতে, তাও নয়। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেই পরিষ্কার হলো টি-টোয়েন্টিতে আফগানরা আরও উজ্জ্বল, সমৃদ্ধ ও শক্তিশালি। যে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ওভারে ১৪৬ রানের টার্গেট তাড়া করেই ধুঁকছিল বাংলাদেশ, সেই মাসাকাদজার দলের বিপক্ষে হেসে খেলে জিতলো আফগানরা।
শুধু জিতলোই না। রীতিমত জিম্বাবুয়ানদের উড়িয়ে দিল রশিদ খানের দল। ম্যাচের একটি ছোট পরিসংখ্যানই বলে দেবে আফগানদের আধিপত্য কতটা প্রবল ছিল। ১৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১০৯। আর ২০ ওভার শেষে রান গিয়ে ঠেকলো ১৯৭ ‘এ। মানে শেষ ৫ ওভারে ৮৮, স্ট্রাইকরেট আড়াইশোর ওপরে।
এর মধ্যে ১৭ নম্বর ওভারের তৃতীয় বল থেকে ১৮ নম্বর ওভারের তৃতীয় ডেলিভারি পর্যন্ত সাত বলে পরপর সাত ছক্কায় আসে ৪২ রান। যার ২৪ তুলে নেন মোহাম্মদ নবী (টেন্ডাই চাতারার বলে পরপর চার ছক্কায়)। আর ঠিক পরের ওভারে নাজিবউল্লাহ জাদরান টানা তিন বলে তিন ছক্কা হাঁকান আরেক পেসার নেভিল মাদজিভাকে।
নাজিবউল্লাহ জাদরান ২৩০.০০ স্ট্রাইকরেটে ৩০ বলে ৬৯ (পাঁচ বাউন্ডারি আর ছয় ছক্কা), অন্যদিকে মোহামামদ নবীর ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস (২১১.১১ স্ট্রাইকরেটে)।
এই উজ্জীবিত আফগানদের সঙ্গে কতটা কুলিয়ে উঠতে পারবে সাকিবের দল? জিম্বাবুয়ের বিপক্ষে শুরুর বোলিং আর ব্যাটিংয়ে আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিংটা বাদ দিলে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল সাদামাটা। অমন পারফরমেন্স নিয়ে রশিদ খান বাহিনীর সঙ্গে কুলিয়ে ওঠা কঠিন।
টপ অর্ডারে সৌম্য, লিটন, সাকিব কেউ রান পাননি। মিডল অর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহ আর সাব্বিরের ব্যাটেও রান খরা। যা করার করেছেন আফিফ ও মোসাদ্দেক। এই দুজনার একটি পার্টনারশিপ দিয়ে আফগানদের সাখে পেরে ওঠা খুব কঠিন হবে। কারণ আফগানদের বোলিং অনেক বেশি ধারালো, বৈচিত্রও অনেক। স্পিন বোলিং ডিপার্টমেন্টটা অনেক বেশি সমৃদ্ধ ।
আবার ব্যাটিংয়ও আফগানদের আছে পাওয়ার ও পিঞ্চ হিটিংয়ের বাড়তি ক্ষমতা। ভাল ও সমীহ জাগানো বলকেও ‘দুম’ করে ছক্কা হাঁকানোর সামর্থ আছে আফগানদের। তাই আফগানদের হারাতে দরকার ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি। সাকিবের দল কি সে উন্নতি ঘটাতে পারবে আজকের ম্যাচে?
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
