আফগানদের চেয়ে কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে বাংলাদেশ!
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
ক্রিকেটের নবীন শক্তি। খুব অল্প সময়ের মধ্যেই উত্থান ঘটেছে আফগানিস্তানের। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এখনও যেখানে নিয়মিত বোমার শব্দ পাওয়া যায়, বুলেটের শব্দে ঘুম ভাঙে কাবুল, কান্দাহার থেকে শুরু পুরো আফগানবাসীর, সেখানে ক্রিকেট এত দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়া, এবং সেখান থেকে এত ভালো ভালো প্রতিভা বের হয়ে আসাটা সত্যিই বিস্ময়কর।
বিস্ময়কর হলেও তো সত্যি, আফগানিস্তান এখন আইসিসির পূর্ণ সদস্য। টেস্ট খেলুড়ে দেশ। ধীরে ধীরে উন্নতির সোপানে রয়েছে। এ নিয়ে খেলছে বিশ্বকাপের দ্বিতীয় আসর। এবার যেমন আইসিসির আরেক পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে দুরে ঠেলে দিয়ে আফগানিস্তানই অর্জন করতে পেরেছে বিশ্বকাপে খেলার যোগ্যতা।
সেই আফগানিস্তান আজ বাংলাদেশের মুখোমুখি। সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের সঙ্গে টস করতে নামবেন মাশরাফি বিন মর্তুজা। এরপরের লড়াইয়ে কি হবে? বাংলাদেশ কি জিততে পারবে? টিকিয়ে রাখতে পারবে বিশ্বকাপের সেমিতে খেলার সম্ভাবনা? নাকি ‘আফগান শামুকে’ পা কেটে বসবে টাইগাররা।
অতীত ইতিহাস ঘেঁটে জাগো নিউজের পাঠকদের জন্য বের করার চেষ্টা করা হয়েছে, আসলে কোথায় আফগানদের চেয়ে এগিয়ে থাকছে বাংলাদেশ, আর কোথায় পিছিয়ে?
ক্রিকেটে আফগানদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা কেবল ৫ বছরের। ২০১৪ সালেই ওয়ানডেতে প্রথম আফগানদের মুখোমুখি হয়েছিল টাইগাররা। যদিও সেই প্রথমবারের মুখোমুখি হওয়াটা কোনোভাবেই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। সেবার ১ মার্চ নারায়নগঞ্জের ফতুল্লায় আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশকে হারের লজ্জায় পড়তে হয়েছে ৩২ রানে।
এরপর বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশটির মুখোমুখি হয় ২০১৫ বিশ্বকাপে, ক্যানবেরার মানুকা ওভালে। সেখানে অবশ্য দাপটের সঙ্গেই জিতেছিল বাংলাদেশ। আফগানদের হারিয়েছিল ১০৫ রানের বিশাল ব্যবধানে। সেই থেকে এখনও পর্যন্ত মোট ৭বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৪বার জিতেছে বাংলাদেশ, ৩বার আফগানিস্তান। এর মধ্যে বিশ্বকাপে ১ বারই মুখোমুখি এবং ১বারই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান পরিসংখ্যান
এক নজরে আগের ৭ ম্যাচ (৪/৩)
১ মার্চ ২০১৪ : আফগানিস্তান ৩২ রানে জয়ী (ফতুল্লা)
১৮ ফেব্রুয়ারি ২০১৫ : বাংলাদেশ ১০৫ রানে জয়ী (ক্যানবেরা)
২৫ সেপ্টেম্বর ২০১৬ : বাংলাদেশ ৭ রানে জয়ী (ঢাকা)
২৮ সেপ্টেম্বর ২০১৬ : আফগানিস্তান ২ উইকেটে জয়ী (ঢাকা)
১ অক্টোবর ২০১৬ : বাংলাদেশ ১৪১ রানে জয়ী (ঢাকা)
২০ সেপ্টেম্বর ২০১৬ : আফগানিস্তান ১৩৬ রানে জয়ী (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর ২০১৬ : বাংলাদেশ ৩ রানে জয়ী (আবুধাবি)
ওয়ানডে র্যাংকিং
আইসিসি ওয়ানড র্যাংকিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ৮ নম্বরে। অন্যদিকে আফগানিস্তানের অবস্থান হচ্ছে ১০ নম্বরে। খুব বেশি একটা পার্থক্য নেই।
এবারের বিশ্বকাপে দু’দলের পারফরম্যান্স
এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ২টিতে, হেরেছে ৩টিতে এবং পরিত্যাক্ত হয়েছে একটি। পয়েন্ট ৫। অন্যদিকে আফগানিস্তানও খেলেছে ৬টি ম্যাচ। কোনো জয় নেই, সবগুলোতেই হার।
সব মিলিয়ে বিশ্বকাপে দুই দল
|
বাংলাদেশ |
|
আফগানিস্তান |
|
০ |
চ্যাম্পিয়ন |
০ |
|
১৩ |
জয় |
১ |
|
২৩ |
হার |
১১ |
|
১ |
টাই/ফল হয়নি |
০ |
|
৪.৬০ |
রান/ওভার |
৪.২৩ |
|
২৩.৬২ |
ব্যাটিং গড় |
১৮.৯৪ |
|
৪ |
৩০০+ স্কোর |
০ |
|
৫ |
সেঞ্চুরি |
০ |
দলীয় সর্বোচ্চ রান
বাংলাদেশে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান। ২০১৬ সালে মিরপুরে। ওই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান করেছে একই বছর, মিরপুরেই ২৫৮ রান। তবে সর্বোচ্চ রান করেও জিততে পারেনি তারা। বাংলাদেশের ২৬৫ রানের জবাবে ২৫৮ রানে অলআউট হয় তারা।

দলীয় সর্বনিম্ন
আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে গত বছর এশিয়া কাপে। আফগানদের বোলিংয়ের সামনে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ওই ম্যাচে আফগানিস্তান জয় পায় ১৩৬ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশের বিপক্ষে আফগানদের দলীয় সর্বনিম্ন ১৩৮ রান। ২০১৬ সালে বাংলাদেশের করা ২৭৯ রানের জবাবে ১৩৮ রানে অলআউট হয় আফগানিস্তান।
সবচেয়ে বেশি রান
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি রান হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। ৬ ম্যাচ খেলে ৬ ইনিংসে তিনি বরেছেন ২৪৩ রান। সর্বোচ্চ ৭৪, গড় ৪৮.৬০ করে। হাফ সেঞ্চুরি দুটি। ২৩৭ রান রয়েছে তামিম ইকবালের। তার একটি সেঞ্চুরিও রয়েছে। তবে আফগানদের বিপক্ষে তামিম খেলেছেন কেবল ৪ ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে আফগান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছেন হাশমতউল্লাহ শহিদি। ২১৫ রান করেন তিনি।
ব্যাক্তিগত সর্বোচ্চ রান
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান হচ্ছেন তামিম ইকবাল। যে ম্যাচে বাংলাদেশ সর্বোচ্চ ২৭৯ রান করেছিল, ওই ম্যাচেই ১১৮ রানের ইনিংস খেলেন তামিম। বাংলাদেশের বিপক্ষে আফগানদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৯০ রান করেছেন আসগর আফগান, ২০১৪ সালে ফতুল্লায় এই ইনিংস খেলে বাংলাদেশকে হারান তিনি।
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশের হয়ে আফগানদের বিপক্ষে সবচেয়ে সফল বোলার হচ্ছেন সাকিব আল হাসান। ৬ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট। আফগানদের হয়ে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন মোহাম্মদ নবি। তিনি নিয়েছেন ১১ উইকেট।
সেরা বোলিং
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সেরা বোলিং ফিগারটির মালিক সাকিব আল হাসান। ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিল তিনি, গত বছর আবুধাবিতে। আফগানদের হয়ে ৭৩ রান দিয়ে ৪ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে দৌলত জাদরানের। ২০১৬ সালে মিরপুরে।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
