আন্দোলনে অচল সরকারি দপ্তর
প্রকাশিত: ২৩ জুন ২০২৫
এক দিনে সাত বিক্ষোভ
♦ চাকরি আইন বাতিলের দাবিতে ব্লকেড ছিল অর্থ মন্ত্রণালয় ♦ চেয়ারম্যান অপসারণ চেয়ে এনবিআরে তিন ঘণ্টার কলমবিরতি আজ ♦ নগর ভবনের তালা খুলছে, বন্ধ থাকবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ
সরকারি চাকরিজীবীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে দপ্তরে দপ্তরে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, এনবিআর, রাজধানীর নগর ভবনের মতো কার্যালয়গুলোতে চলছে আন্দোলন। এতে করে সরকারি দপ্তরগুলো কার্যত অচলই থাকছে। কিন্তু এসব অচলাবস্থা দূর করতে ত্বরিত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পর্যায়ক্রমে আন্দোলন ছড়িয়ে পড়ছে। সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে আজ সচিবালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআরে তিন ঘণ্টার কলমবিরতি পালন করবে কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে, টানা ৩৯ দিন নগর ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চলার পরে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন কক্ষের তালা খোলা হবে। তবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ তালাবদ্ধই থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের প্রবেশ পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড করেন। একই সঙ্গে আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির, মো. নুরুল ইসলাম, নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১১টা ১৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয় ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে ১১ নম্বর ভবন অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের নিচে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, কর্মবিরতির ২ ঘণ্টা সময় কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান করবেন। আরেক কো-চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, চাকরি অধ্যাদেশ সংশোধন করা হবে, শোনা যাচ্ছে। আমরা কোনো ধরনের সংশোধন মানব না। এই কালো আইন বাতিল করতে হবে।
৩৯ দিন পর আজ নগর ভবনের তালা খুললেও প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ বন্ধ থাকবে : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কক্ষের তালা খুলে দেওয়া হবে আজ। টানা ৩৯ দিন নগর ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চলার পর নাগরিক সেবার স্বার্থে খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। গতকাল নগর ভবনের সামনে আন্দোলনরত ইশরাক সমর্থকদের পক্ষে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান। তবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ তালাবদ্ধই থাকবে বলে জানান। আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ঢাকাবাসীর পক্ষ থেকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টার সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত। এ সময় নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। মশিউর রহমান বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, ভাণ্ডার ও ক্রয়, হিসাব ও অডিট, সমাজ কল্যাণ, আইন, রাজস্ব, সম্পত্তি, পরিবহন, বিদ্যুৎ, যান্ত্রিক, সংস্থাপন, নিরাপত্তা, জনসংযোগ, আইসিটি সেল, নগর পরিকল্পনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে থেকে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ এবং সড়কবাতি সচল রাখার মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।
আজ এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ তিন ঘণ্টা কলমবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কারবিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ ছাড়া কিছু নয় বলে ঐক্য পরিষদ মনে করে। উল্লেখ্য, আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- হেরে গেলেন জামায়াতের সেই কৃষ্ণ নন্দী
- জামায়াত-এনসিপির হেভিওয়েটদের ভরাডুবি
- ভোট সুষ্ঠু হওয়ায় ইউনূসের কৃতজ্ঞতা
- নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন’ঃ হাসিনা
- বিজয় মিছিল নয়।। দোয়ার নির্দেশ তারেক রহমানের
- যুক্তরাজ্যে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা মাহমুদ!
- তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী
- আজকাল ৯০৯
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
