৬ নবজাতকের মৃত্যু
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ১ জুন ২০২৬
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযানে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে হাসপাতালের ক্যান্টিনে রক্ষিত ফ্রিজে জমাটবদ্ধ অবস্থায় লেবেলবিহীন মিষ্টি, ক্যান্টিনে অস্বাস্থ্যকর রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা না থাকা, হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক না থাকাসহ বিভিন্ন কারণে অভিযোগ গঠন করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
উক্ত হাসপাতালের সামগ্রিক পরিবেশ, আলো-বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের পরিবেশ উন্নতকরণ, বেকারি স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।
এর আগে, গত মঙ্গলবার রাতে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এসব মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এছাড়া, এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ তুলে রমনা থানায় একটি মামলা করা হয়েছে।
গত শনিবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতাল ভবনের ছাদে একটি বেকারি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি হাসপাতালের ভেতরে নয়, বরং পাশে অবস্থিত। তবে এই কারখানা থেকে রোগীর খাবার সরবরাহ করা হয়।
এদিন আদ-দ্বীন ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বেইলি রোডে অবস্থিত মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ সময় আদালতকে সহায়তা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মো. মাহমুদুর রহমান, ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারিয়া ফয়েজ এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভুইয়াসহ রমনা থানা পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীরা। জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এই যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
- তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ ১১ জেলা, গরমের দাপট বাড়ার শঙ্কা
- ইরান যুদ্ধে হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?
- ওয়াশিংটনে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
- যুগের জিন্নাহ নাহিদ ইসলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী
- ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
- গ্রিনকার্ডের কঠোর নিয়ম বদলাল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে প্রবাসীরা
- লেবাননের আরো অঞ্চল দখলের নির্দেশ নেতানিয়াহুর
- ৬ নবজাতকের মৃত্যু
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা - নিউইয়র্কে বিদ্যুৎ বিলের চাপ কমাতে ২০০ ডলারের রিবেট চেক
- কোহলির হাত ধরে ফের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
- ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প
- আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- বিক্রি না হওয়ায় পুঁতে ফেলা হলো দেড় শতাধিক চামড়া
- উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম!
- কওমি শিক্ষার্থীদের হুমকিতে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী
- বার্ধক্য এড়াতে পুতিনের ২৬ বিলিয়নের প্রকল্প, যা থাকছে
- হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩
- মাইন আতংকে যুক্তরাষ্ট্র!
- ইউটিউবেই দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ
- ১৫ কোটি টাকার নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
- টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
- সাংবাদিকদের ওপর হামলা করেছে আদ্-দ্বীন হাসপাতালের কর্মীরা
- শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্র
- তারার আলোর বর্ণাঢ্য ঈদ মেলা সম্পন্ন
- অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
- চলে গেলেন মোস্তাফিজুর রহমান সেন্টু
- জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
- ৩৫তম বর্ণাঢ্য বইমেলার সমাপ্তি
- দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ
- ১৯ পদকে মিডিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
