আদালতে মুখোমুখি দেখায় ট্রাম্পের দিকে তাকাননি পর্নো তারকা স্টর্মি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২৪
প্রথমবারের মতো আদালতে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে উপস্থিত স্টর্মির পরনে ছিল কালো রঙের ঢিলেঢালা পোশাক। তার চুল ছিল পেছন থেকে বাঁধা। আদালতে অবস্থনের বেশিরভাগ সময় তিনি ট্রাম্পের দিকে তাকাননি।
দুজনের মধ্যকার যৌন সম্পর্ক এবং অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে। মঙ্গলবার ট্রাম্পের উপস্থিতিতে তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্টর্মি।
এবারই প্রথম আদালতে অভিযুক্ত ট্রাম্পের উপস্থিতিতে তার থেকে সামান্য কয়েক ফুট দূরত্বে বসে সে ঘটনার বর্ণনা দিয়েছেন স্টর্মি।
সকালের অধিবেশনে সাক্ষ্য দেওয়ার সময় স্টর্মিকে বেশ বিচলিত দেখাচ্ছিল। তিনি এত দ্রুত কথা বলছিলেন যে তাকে একটু ধীরে কথা বলতে অনুরোধ করেন কৌঁসুলি সুসান হফিংগার এবং বিচারপতি মারচান। কৌঁসুলি হফিংগারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো কখনো তিনি তাল হারিয়ে ফেলছিলেন। বিচারপতি তখন কৌঁসুলিকে বলেন, তিনি যেন তার সাক্ষীর মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসেন।
অভিযোগকারী স্টর্মি ফৌজদারি মামলার শুনানির ১৩তম দিন গতকাল মঙ্গলবার যে আদালতে হাজির হবেন, তা আগেই মোটামুটি চাউর হয়েছিল। তবে এদিন তার জবানবন্দির মধ্য দিয়ে এ বিচার প্রক্রিয়ায় সবচেয়ে নাটকীয় দিনটি দেখা গেছে। ট্রাম্পের সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে তিনি বেশ বিস্তারিত কথা বলেছেন।
আদালতে দাঁড়িয়ে স্টর্মি যতটা সময় কথা বলেছেন, তার বেশির ভাগটাই ছিল ট্রাম্পের সঙ্গে তার যৌন কেলেঙ্কারির বিষয়ে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হল, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। আর ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসার পর এসব অভিযোগ আনা হয়।
ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, স্টর্মির সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, স্টর্মি যা বলে বেড়াচ্ছিলেন, তা থেকে থামাতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন স্টর্মিকে অর্থ দিয়েছিলেন।
স্টর্মির বক্তব্যের কিছু অংশে ট্রাম্প মাথা নেড়ে একমত না হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তা দেখে বিচারপতি ট্রাম্পকে সতর্ক করেন। গতকাল দিন শেষে আদালতের প্রকাশিত নথি থেকে এসব তথ্য জানা গেছে।
স্টর্মি ড্যানিয়েলস এবারই যে প্রথম ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ বিস্তারিত আকারে প্রকাশ করেছেন, তা নয়। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সঙ্গে তার চুক্তি হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার, নিজের নামে তৈরি হওয়া একটি প্রামাণ্যচিত্র, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকার এবং নিজের বই ‘ফুল ডিসক্লোজার’–এ তিনি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বর্ণনা দিয়েছেন।
২০০৬ সালের ঘটনাগুলো বর্ণনার সময় স্টর্মি জুরির দিকে তাকিয়ে ছিলেন। তিনি বলেন, একটি তারকা গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়। ট্রাম্প তখন তাকে খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন।
স্টর্মি ড্যানিয়েলস আদালতে বলেছেন, তিনি শুরুতে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে যোগ দিতে চাননি। তবে ট্রাম্পের প্রচারবিষয়ক সহযোগী তাকে উদ্বুদ্ধ করেন। বলেন, ‘এতে কী আর এমন সমস্যা হয়ে যাবে?’ কথাটি বলার পর আদালতে উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ হেসে ওঠেন।
পরে স্টর্মি নৈশভোজে যোগ দিতে ট্রাম্পের হোটেলের স্যুটে যান। সেখানে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়। স্টর্মি বলেছেন, এ ক্ষেত্রে তার সম্মতি ছিল।
ট্রাম্পের আইনজীবীদের ক্ষোভ
দিনের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ জানান, সরকারি কৌঁসুলিরা স্টর্মিকে যৌন কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে কী কী জিজ্ঞাসা করতে পারবেন, তা নিয়ে আদালত যেন সীমারেখা টেনে দেন। তবে কৌঁসুলিরা যুক্তি দেখান, স্টর্মিকে ট্রাম্পের অর্থ দেওয়ার কারণ উদ্ঘাটনের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতেই হবে।
সরকারি কৌঁসুলিরা স্টর্মিকে যখন বিভিন্ন প্রশ্ন করছিলেন, তখন ট্রাম্পের আইনজীবীরা বারবারই উঠে উঠে আপত্তি জানাচ্ছিলেন। এতে আদালত কক্ষে কিছুটা হট্টগোল হয়।
এদিন বিচারপতি হুয়ান মারচানও স্বীকার করেছেন, মঙ্গলবার আদালতে যা বর্ণনা দেওয়া হয়েছে, তার কিছু কিছু না বলাই ভালো ছিল। তিনি সরকারি কৌঁসুলিদের ব্যক্তিগত ধরনের প্রশ্নগুলো সুনির্দিষ্ট করে করার অনুরোধ করেন।
ট্রাম্পের আইনজীবী সুসান নেচেলেসও মঙ্গলবার স্টর্মিকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি এমন অভিযোগের পেছনে স্টর্মির উদ্দেশ্য আছে বলে প্রমাণ করার চেষ্টা করছিলেন। এ সময় দুজনের মধ্যে অনেকটা ঝগড়া বেধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
স্টর্মিকে নেচেলেস বলেন, ‘ওখানে বসে বসে আপনি কথাগুলো সাজাচ্ছিলেন, তাই না?’
আদালতের অধিবেশন শেষ হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি মনে করেন বিচার কাজ ভালোভাবে চলছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
