আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
জাতিসংঘের সেভ বাংলাদেশের স্মারকলিপি পেশ
বাংলাদেশে গণহাওে ছাত্র হত্যার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ে গত ৩১ জুলাই, বুধবার দুপুরে মহাসচিব অ্যান্থনিও ম্যানোয়েল গুতেরিস বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ‘সেভ বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতিসংঘের সামনে সংগঠনের সদস্য এবং প্রবাসি বাংলাদেশিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একটি দেশের মেধাবী জেনারেশনকে পরিকল্পিতভাবে অত্যন্ত বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। সরকার এবং তাদের দোসরদের এই নির্মম হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি করেন আয়োজকরা।
স্মারকলিপিতে তারা বলেন, বিভিন্ন্ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ২৬৬ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০ হাজারের বেশি শিক্ষার্থী গুলিতে গুরুতর জখম হয়েছেন। আন্দোলনরত অনেক শিক্ষার্থী বাসা থেকে আসার পর তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হত্যাযজ্ঞে কতজন প্রাণ হারিয়েছেন তাদের তালিকা করার ব্যাপারে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। পুলিশ ও র্যাব গোপন তালিকা করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ‘ব্লক রেড’ দিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি মিশনের আর্মড পার্সোন্যাল ক্যারিয়ার ‘এপিসি’ সাধারণ শিক্ষার্থীদের দমন করতে অভিযানে নামিয়েছে। যা অত্যন্ত নিন্দনিয় কাজ। কারফিউ জারি করে ছাত্র-জনতার আন্দোলন দমাবার জন্য সামরিক বাহিনীকে নামোনা হয়েছে সারা দেশে। এসব করে মানবাধিকার স্পষ্টত লংঘন করা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মাধ্যমে এই হত্যাযজ্ঞ তদন্ত করার দাবি জানানো হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অচিরেই বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তি মিশনে যাওয়া সাসপেন্ড করার দাবি জানানো হয়। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেয়ার টেকার সরকারের মাধ্যমে একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন করার দাবি জানান তারা।
এ সময় ডা. খন্দকার মাসুদুর রহমান, জিয়া হায়দার, জাহিদ খান, ডা. তুহিন আনোয়ার, রওনক হক, রাব্বি সৈয়দ, ইমরান আনসারি, আবু হোসেন, কনা কামরুন, আশরাফ সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটস-এ এক সংবাদ সম্মেলনও করা হয় ‘সেভ বাংলাদেশে’র পক্ষ থেকে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
