আইসিইউতে লড়ছে শিশুরা
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডি
হাসপাতালে ৫১, ঢাকায় ভারত-চীনের চিকিৎসকদল, ডিএনএ টেস্টে পরিচয় মিলল পুড়ে অঙ্গার পাঁচ লাশের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত মোছা. মাহিয়া। বিমান দুর্ঘটনায় শরীরের ৫০ শতাংশ ঝলসে যায় তার, পুড়ে গিয়েছিল শ্বাসনালিও।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৪টার দিকে মৃত্যু হয় মাহিয়ার। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মারা যায় আরেক শিক্ষার্থী মাহতাব হোসেন ভূঁইয়া। মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় মাহতাবের জীবনপ্রদীপ।
আইসিইউর ভিতরে জীবনমৃত্যুর সঙ্গে লড়ছেন রোগীরা, বাইরে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা। একটু নিঃশ্বাস নেওয়ার জন্য এ যেন এক অসম যুদ্ধ। সন্তানের অবস্থা একটু ভালো শুনলে উৎকণ্ঠা কিছুটা কমছে, আবার অবস্থার অবনতি শুনলে কান্নায় ভেঙে পড়ছেন শিশুদের বাবা-মা এবং স্বজনরা।
আহত রোগীদের শুশ্রƒষায় দিনরাত চেষ্টা করছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গতকাল বার্ন ইনস্টিটিউটে আহত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে ভারতীয় চিকিৎসক দল। এই চিকিৎসক দলে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স রয়েছেন। তারা ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদারজং হাসপাতালে কর্মরত আছেন। এর আগে বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকদের সঙ্গে ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করে। এ ছাড়া গতকাল রাতে ঢাকা এসে পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধিদল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতালে অজ্ঞাত একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন। বিমান দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন।
মাইলস্টোন কর্তৃপক্ষের বক্তব্য : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ২০ শিক্ষার্থীসহ ২৪ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন পাঁচজন। স্কুল কর্তৃপক্ষ গতকাল লিখিত বক্তব্যে জানায়, সেদিন বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইলস্টোনের স্কুল শাখার ২০ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক, দুজন অভিভাবকসহ মোট ২৪ জন নিহত হন। গুরুতর আহত রয়েছেন ৪৯ জন। এদের মধ্যে ৩৮ শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবকসহ মোট পাঁচজন নিখোঁজ রয়েছেন।
ডিএনএর মাধ্যমে পরিচয় মিলল পুড়ে অঙ্গার পাঁচ লাশের : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার পাঁচ লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এর আগে লাশগুলোকে প্রাথমিকভাবে নম্বর দিয়ে রেখেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে দাবিদার পাঁচ পরিবারের মোট ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে গতকাল পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওই পাঁচ লাশের পরিচয় শনাক্ত হয়। গণমাধ্যমে পাঠানো বার্তায় সিআইডির ওই কর্মকর্তা জানান, দাবিদার পরিবারগুলোর সঙ্গেই ডিএনএ মিলেছে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশগুলোর। পাঁচ লাশের মধ্যে তিনজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক। শনাক্ত লাশগুলোর মধ্যে আছে শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধি (৯), অজ্ঞাত হিসেবে তার বডি নম্বর ছিল ৬২৫। অজ্ঞাত হিসেবে রাখা ৬২৬ নম্বর বডিটি লামিয়া আক্তার সোনিয়ার (২৮), তার বাবার নাম মো. বাবুল এবং মা মাজেদা। ৬২৭ নম্বর বডিটি আফসানা আক্তার প্রিয়ার (২৮), তার বাবার নাম আব্বাস উদ্দিন এবং মা মিনু আক্তার। ৬২৯ নম্বর বডিটি রাইসা মনির (৯), তার বাবার নাম শাহাবুল শেখ এবং মা মিম। ৬৩০ নম্বর বডিটি মারিয়াম উম্মে আফিয়ার (৯), তার বাবার নাম আবদুল কাদির এবং মা উম্মে তামিমা আক্তার।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
