অ্যাম্বুলেন্স যেতে রাস্তা ফাঁকা করে দিলো লাখো বিক্ষোভকারী
প্রকাশিত: ১৯ জুন ২০১৯
হংকংয়ে প্রত্যর্পণ বিল নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করছে গত কয়েক দিন ধরে। সেই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ তৈরি করে দিতে লাখো বিক্ষোভকারী রাস্তা ছেড়ে দিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার। গোটা দেশে এ বিক্ষোভ যখন কিছুটা সহিংস রুপ ধারণ করেছে সে বিক্ষোভেই এরকম একটা ঘটনা। একটি অ্যাম্বুলেন্স আসতে দেখে রাস্তা থেকে চুপচাপ সরে যেতে থাকেন বিক্ষোভকারীরা। পরে অ্যাম্বুলেন্সটি লাখো মানুষের মাঝখান দিয়ে গন্তব্যে চলে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা সবাই শান্ত হয়ে অ্যাম্বুলেন্সটি যাওয়ার পথ তৈরি করে দিচ্ছেন। যে যেভাবে পারছেন সাহায্য করছেন। তাদের এমন সহযোগিতার কারণে কঙ্খিত গন্তব্যে পৌঁছাতে অ্যাম্বুলেন্সটিকে কোনো বেগ পেতে হয়নি। অ্যাম্বুলেন্সটি চলে যাওয়ার পুনরায় তারা বিক্ষোভ শুরু করেন।
একজন বিক্ষোভকারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু সেখানে তখন বিক্ষোভ করছেন ২০ লাখেরও বেশি মানুষ। তাই সহজে অ্যাম্বুলেন্সটিকে ভেতরে আনা এবং গন্তব্যে যাওয়ার পথ তৈরিতে সমস্যা তৈরি হলে সমন্বিতভাবে এ পদক্ষেপ নেয় বিক্ষোভকারীরা।
মঙ্গলবার দেশটির নেতা তথা প্রধান নির্বাহী ক্যারি লাম প্রত্যর্পণ আইনটি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। কেননা ওই আইনটি পাস করতে গেলেই গোটা দেশ প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভের প্রেক্ষিতে এর আগে বিলটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
প্রস্তাবিত ওই বিলে তাইওয়ান, ম্যাকাউ বা চীনের মূলভূখণ্ডে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হংকংয়ের বাসিন্দাদের সেসব স্থানে প্রত্যর্পণের সুযোগ রাখা হয়েছিল। আইনটি ব্যবহার করে চীন হংকংয়ের গণতন্ত্রপন্থি রাজনীতিকদের ওপর দমনপীড়ন চালাতে পারে এমন আশঙ্কা থেকেই বিক্ষোভ শুরু করেন ১০ লাখের বেশি মানুষ।
১৯৯৭ সালে যুক্তরাজ্য থেকে হংকং চীনের কাছে পুনরায় হস্তান্তরিত হওয়ার পর শহরে এটাই সবচেয়ে বড় আন্দোলন। বেইজিং সমর্থিত প্রত্যর্পণ বিল বাস্তবায়নের পরিকল্পনা থেকে সরে আসার জন্য সরকারের ওপর যথাসাধ্য চাপ প্রয়োগ করতেই পথে নেমেছে বিক্ষুব্ধ জনতা। তারা এখন নেতাদের পদত্যাগ চাচ্ছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
